সারাদেশ

সিলেটে প্রথম টিকা নেন বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিনিধি, সিলেট : দেশের অন্যান্য স্থানের মতো সিলেটেও শুরু হয়েছে করোনার টিকাদান কর্মসূচি।

রোববার বেলা ১১টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত সিলেট সিটি কর্পোরেশনের টিকাদান কেন্দ্রে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সিলেটে প্রথম করোনা টিকা নিয়েছেন বিভাগীয় কমিশনার মশিউর রহমান।

টিকা নেয়ার পর বিভাগীয় কমিশনার সাংবাদিকদের বলেন, টিকা নেয়ার আগে আমি যেমন অনুভব করেছি, এখনো সেরকমই বোধ করছি। কোনো পরিবর্তন নেই। শারীরিক কোনো সমস্যা বোধ করছি না।

এর আগে ঢাকা থেকে স্বাস্থ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে সারাদেশে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন।

সিলেটে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. মুর্শেদ আহমদ চৌধুরী প্রমুখ।

সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান করোনা ভ্যাক্সিন প্রসঙ্গে আরও বলেন, এ ভ্যাক্সিনে কোনো ঝুঁকি নেই। বারবার পরীক্ষার পর প্রমাণ হয়েছে এটি নিরাপদ। সুতরাং ভয়ের কিছু নেই। সবাই ভ্যাক্সিন নেবেন ও করোনার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন।

সিলেট সিটি কর্পোরেশনের টিকাদান কেন্দ্রে প্রথম দিন যারা ভ্যাক্সিন নিয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর তৌফিক বক্স লিপন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ প্রমুখ।

সান নিউজ/ইকে/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে টাকা লেনদেনের বিরোধে যুবককে ছুরিকাঘাতে হত্যা

মুন্সীগঞ্জ পৌরসভার পূর্ব শিলমান্দি (জসিমনগর) এলাকায় টাকা লেনদেনকে কেন্দ্র কর...

পোশাকের আড়ালে অপরাধ : কেবল ‘প্রত্যাহার’ই কি যথেষ্ট?

নোয়াখালীর হাতিয়ায় ১২ বছর বয়সী এক অবুঝ শিশুকে দিনের পর দিন ধর্ষণের যে ভয়ংকর অভ...

লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

ছাত্রশিবিরের অপহরণের নাটক ও অনলাইনে সরকারকে মিথ্যা দোষারোপ ও গুপ্ত নেতাকর্মীর...

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

নোয়াখালীতে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহিদদের স্মরণে নির্মিত স্মৃতি স্তম্ভে আগ...

দৌলতদিয়া ফেরিঘাটে নতুন করে ভাঙন শুরু

বন্ধ থাকা রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ১ নম্বর ফেরিঘাট এলাকায় নতুন করে...

হাইতির সামনে ব্রাজিল, জাগছে ৭-১ স্মৃতি

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে আবারও আলোচনায় এসেছে ব্রাজিলের একটি স্মর...

নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসতঘরের টিন কেটে ঘরে ঢুকে এক গৃহবধূকে (৩০) ধর্...

মণিপুর-খানপুর সীমান্তে বিজিবির অভিযানে ২.৪৬ লাখ টাকার মাদক জব্দ

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন...

কাঁঠাল পাড়তে গিয়ে উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় কাঁঠাল সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা