সারাদেশ

ফসলি জমির মাটি বিক্রি হচ্ছে ইটভাটায়

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় আইন অমান্য করে ক্ষমতাসীন আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতা তার ফসলি জমির মাটি বিক্রি করছেন বিভিন্ন ইটভাটায়। তিনি প্রায় দুই একর ফসলি জমি কেটে বিশাল দীঘি খনন করছেন।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ফরিদপুর জেলা পরিষদের সদস্য ও বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক মো. জাফর সিদ্দিকী আইন না মেনে বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের হাটুভাঙ্গা মীরেরচর মাঠের তার মালিকানাধীন ফসলি জমি থেকে মাটি কেটে দীঘি খনন করছেন। এতে নিয়ম বহির্ভূতভাবে ফসলি জমির শ্রেণি পরিবর্তন করা হচ্ছে। এছাড়া খননকৃত ওই দীঘির চারপাশেই ফসলি জমি। এর ফলে খননকৃত মাটি আনা নেয়ার কাজে নিয়োজিত ট্রাকগুলো চলাচলের ফলে একপাশের বিস্তীর্ণ ফসলি জমিও নষ্ট হয়েছে।

এক্সকেভেটর (ভেকু) চালক মামুন শেখ বলেন, গত আড়াই মাস যাবত ঘণ্টা চুক্তিতে এখানে মাটি কাটছি।

মাটি কাটার কাজ তদারকির দায়িত্বে নিয়োজিত ময়না ইউনিয়নের বান্দুগ্রাম নিবাসী আমীর হোসেন জানান, জাফর সিদ্দিকী এখানে ২শ ১৯ শতাংশ জায়গায় পুকুর খনন করে উত্তোলিত মাটি আশপাশের বিভিন্ন ভাটায় বিক্রি করছেন। প্রতি ট্রাক মাটি ৯শ থেকে ১ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে। প্রতিদিন এ মাটি টানার কাজে ৭-৮টি ট্রাক নিয়োজিত। নিজের ইটের ভাটায়ও ওই মাটি নিচ্ছেন।

সূত্র মতে, সরকারি নিয়ম অনুযায়ী পুকুর, খাল-বিল, নদ-নদী, চরাঞ্চল, পতিত ও আবাদী জমি থেকে মাটি কাটা নিষিদ্ধ। এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে নির্মিত উপজেলা, ইউনিয়ন বা গ্রামীণ সড়ক ব্যবহার করে কোন ভারী যানবাহন দিয়ে ইট বা ইটভাটার কাঁচামাল আনা নেয়া নিষিদ্ধ। কিন্তু এর কোন নিয়মই মানছেন না স্থানীয় ওই প্রভাবশালী আ'লীগ নেতা।

এ ব্যাপারে জাফর সিদ্দিকী বলেন, ওই জমিতে ভালো ফসল হয় না। তাই এ ব্যাপারে পুকুর খননের জন্য জেলা প্রশাসকের নিকট আবেদন করেছিলাম। তিনি ওই জমির শ্রেণি পরিবর্তন করার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি)র নিকট আবেদন করতে বলেছেন। আবেদন জমা দিয়ে পুকুর খনন করছি।

এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হকের মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, বিষয়টি জানতে পেতে তহশিলদারকে পাঠিয়েছি। তিনি রিপোর্ট দেয়ার পর রিপোর্টের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/কেএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে শুরু হয়েছে মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম।

ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনমাস দেশব্যাপী রাষ্ট্...

মাটিরাঙায় বনফুলের মিষ্টি খেয়ে দুই শিক্ষার্থী অসুস্থ ভোক্তা অধিকার আইনে জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙায় বনফুল কোম্পানির একটি শাখায় নতুন পুরাতন নষ্ট মিষ্টি মিশ্...

ফেলে দেওয়া কলম থেকে হবে গাছ, পরিবেশ রক্ষায় অভিনব উদ্যেগ

একটি কলমের প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা সাধারণত তা ফেলে দেই। সেই ফেলে দেওয়া প্...

রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্র পুনর্গঠন করতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা