সারাদেশ

এনায়েতপুরে বাড়ির ছাদ থেকে পড়ে গৃহকর্মী নিহত

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : জেলার এনায়েতপুরে তিন তলা ভবনের ছাদ থেকে পড়ে পরিছন নেছা (৫৫) নামে এক গৃহকর্মী নিহত হয়েছেন।

বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় এনায়েতপুর থানার কেজি মোড় এলাকার তালুকদারবাড়িতে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে ওই গৃহকর্মীর মরদেহ পাঠানো হয়।

নিহত পরিছন নেছা গোপিনাথপুর আরকান্দি গ্রামের মৃত আয়নাল হকের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে তাঁতি আফসার আলী তালুকদারের বাড়িতে গৃহকর্মীর কাজ করছিলেন। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে বলে জানান এনায়েতপুর থানার ওসি আতাউর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিছন নেছা চার বছর ধরে তাঁতি ব্যবসায়ী আফসার আলীর বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন। বুধবার সন্ধ্যার দিকে তিনি ছাদ থেকে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হলে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করেন চিকিৎসকরা। পরে রাতে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সান নিউজ/আরকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জামায়াতের নির্বাচিত ও বহিষ্কৃত এমপি নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার...

কঠিন সংগ্রাম পেরিয়ে যেভাবে শি জিনপিংয়ের উত্থান

প্রায় চৌদ্দ বছর ধরে বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান পরাশক্তি চীনের সর্বোচ্চ ক্ষ...

দেশে ডেঙ্গুতে নতুন মৃত্যু ৮, মোট প্রাণহানি বেড়ে ২৮৯

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজনের...

জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা, রাতেই কার্যকর

দেশে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম বা...

দূর্গাপুজায় আইন-শৃঙ্খলার বিঘ্ন ঘটার আশঙ্কা নেই: মৎস্য প্রতিমন্ত্রী

যারা অপরাধ করে দেশ থেকে বিতাড়িত হয়েছে তাদের দেশে আ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা