সারাদেশ

হবিগঞ্জে দেয়াল ধসে প্রাণ গেল ২ চা শ্রমিকের 

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : হবিগঞ্জের চুনারুঘাটে দেয়াল ধসে দুই চা শ্রমিকের প্রাণ গেল। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার দেউন্দি চা বাগানে এ দুর্ঘনাটি ঘটে।

নিহতরা হলেন- দেউন্দি বাগানের আমিন মালের পুত্র স্বপন মাল (৩৪) ও দিনেশ বাকতির পুত্র অজিত বাকতি (৩০)।

আহত সূত্রে জানা যায়, বাগানের ফ্যাক্টরির পুরাতন বিল্ডিং ভাঙার কাজ করছিল। এক সময় দেয়াল তাদের উপরে পড়ে যায়। এতে তারা গুরুতর আহত হন। পরে বাগানের লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মিন্তি শর্মা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মাথায় প্রচণ্ড আঘাত লাগার কারনে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সান নিউজ/এফসি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা