সারাদেশ

চসিকে ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হলেন যারা

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চসিক নির্বাচনে ১৪টি সংরক্ষিত ওয়ার্ড ও ৪১টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ৩৯ ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলর প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে। সহিংসতার কারনে একটি কেন্দ্র স্থগিত থাকায় ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীর ফলাফল প্রকাশ করা হয়নি।

অপরদিকে, ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে ভোটগ্রহণ স্থগিত করা হয়। নতুন তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। এরমধ্যে ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হারুন অর রশিদ।

রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান সাধারণ এবং সংরক্ষিত মিলিয়ে ৫৩ ওয়ার্ডের ফলাফল নগরীর এম এ আজিজ স্টেডিয়ামস্থ জিমনেশিয়াম চত্বর থেকে ঘোষণা করেন বুধবার দিবাগত মধ্যরাতে।

ফলাফলের তথ্যমতে, ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের গাজী মো. শফিউল আজিম (ঘুড়ি), ২নং জালালাবাদ ওয়ার্ডে বিদ্রোহী প্রার্থী মো. সাহেদ ইকবাল বাবু (ঝুড়ি), ৩নং পাঁচলাইশ ওয়ার্ডে বিদ্রোহী প্রার্থী মো. শফিকুল ইসলাম (মিষ্টি কুমড়া), ৪নং চান্দগাঁও ওয়ার্ডে বিদ্রোহী প্রার্থী মো. এসরারুল হক (ঘুড়ি), ৫নং মোহরা ওয়ার্ডে আওয়ামী লীগের মোহাম্মদ কাজী নুরুল আমিন মামুন (ঘুড়ি), ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডে আওয়ামী লীগের এম আশরাফুল আলম (ঘুড়ি), ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডে আওয়ামী লীগের মো. মোবারক আলী (টিফিন ক্যারিয়ার), ৮নং শুলকবহর ওয়ার্ডে আওয়ামী লীগের মো. মোরশেদ আলম (লাটিম), ৯নং পাহাড়তলী ওয়ার্ডে বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ জহুরুল আলম জসিম (মিষ্টি কুমড়া), ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ডে আওয়ামী লীগের নিছার উদ্দিন আহমেদ (মিষ্টি কুমড়া), ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে আওয়ামী লীগের মো. ইসমাইল (টিফিন ক্যারিয়ার), ১২নং সরাইপাড়া ওয়ার্ডে আওয়ামী লীগের মো. নুরুল আমিন (রেডিও), ১৩নং পাহাড়তলী ওয়ার্ডে আওয়ামী লীগের মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী (লাটিম), ১৪নং লালখান বাজার ওয়ার্ডে আওয়ামী লীগের আবুল হাসনাত মো. বেলাল (ঘুড়ি), ১৫নং বাগমনিরাম ওয়ার্ডে আওয়ামী লীগের মোহাম্মদ গিয়াস উদ্দীন (ঘুড়ি), ১৬নং চকবাজার ওয়ার্ডে আওয়ামী লীগের সাইয়েদ গোলাম হায়দার মিন্টু (ব্যাডমিন্টন র‌্যাকেট), ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে আওয়ামী লীগের এ মোহাম্মদ শহিদুল আলম (ঘুড়ি), ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে আওয়ামী লীগের মো. নুরুল আলম (মিষ্টি কুমড়া), ২০নং দেওয়ান বাজার ওয়ার্ডে আওয়ামী লীগের চৌধুরী হাসান মাহমুদ হাসনী (ঠেলাগাড়ি), ২১নং জামালখান ওয়ার্ডে আওয়ামী লীগের শৈবাল দাশ সুমন (ঠেলাগাড়ি), ২২নং এনায়েত বাজার ওয়ার্ডে আওয়ামী লীগের মোহাম্মদ সলিম উল্লাহ বাচ্চু (ঘুড়ি), ২৩নং উত্তর পাঠানটুলী ওয়ার্ডে আওয়ামী লীগের মোহাম্মদ জাবেদ (মিষ্টি কুমড়া), ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডে আওয়ামী লীগের নাজমুল হক ডিউক (ঠেলাগাড়ি), ২৫নং রামপুরা ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত আব্দুস সবুর লিটন (টিফিন ক্যারিয়ার), ২৬নং উত্তর হালিশহর ওয়ার্ডে মোহাম্মদ ইলিয়াছ (ঘুড়ি), ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডে মো. শেখ জাফরুল হায়দার চৌধুরী (লাটিম), ২৮নং পাঠানটুলী ওয়ার্ডে আওয়ামী লীগের নজরুল ইসলাম বাহাদুর (রেডিও), ২৯নং পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ডে আওয়ামী লীগের গোলাম মোহাম্মদ জোবায়ের (রেডিও), ৩০নং পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডে আওয়ামী লীগের আতাউল্লাহ চৌধুরী (ঘুড়ি), ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত জহর লাল হাজারী (মিষ্টি কুমড়া), ৩৩নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ডে বিদ্রোহী প্রার্থী হাসান মুরাদ বিপ্লব (মিষ্টি কুমড়া), ৩৪নং পাথরঘাটা ওয়ার্ডে আওয়ামী লীগের পুলক খাস্তগীর (ঠেলাগাড়ি), ৩৫নং বক্সিরহাট ওয়ার্ডে আওয়ামী লীগের হাজী নুরুল হক (ঘুড়ি), ৩৬নং গোসাইলডাঙ্গা ওয়ার্ডে বিদ্রোহী প্রার্থী মো. মোর্শেদ আলী। ৩৭নং মুনিররগর ওয়ার্ডে আওয়ামী লীগের মোহাম্মদ আবদুল মান্নান (ঠেলাগাড়ি), ৩৮নং দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডে আওয়ামী লীগের গোলাম মো. চৌধুরী (ঠেলাগাড়ি), ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে আওয়ামী লীগের জিয়াউল হক সুমন (লাটিম), ৪০নং উত্তর পতেঙ্গা ওয়ার্ডে আওয়ামী লীগের আবদুল বারেক (ঠেলাগাড়ি), ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে আওয়ামী লীগের ছালেহ আহম্মেদ চৌধুরী (ঘুড়ি)।

এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর হলেন- আওয়ামী লীগের ফেরদৌস বেগম মুন্নি, জোবাইরা নার্গিস, রোকেয়া, জেসমিন পারভীন জেসি, তছলিমা বেগম, আঞ্জুমান আরা, শাহীন আক্তার চৌধুরী, রুমকি সেনগুপ্ত, নীলু নাগ, জাহেদা বেগম পপি, হুরে আরা বেগম, ফেরদৌসী আকবর, আফরোজা বেগম ও লুৎফুন্নেছা দোভাষ বেবী।

সান নিউজ/আইকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা