সারাদেশ

এক কেন্দ্রে ১ ভোট বিএনপির প্রার্থী শাহাদাতের 

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের ধানের শীষ প্রতীকে এক কেন্দ্রে মাত্র ১ ভোট পেয়েছেন। আর নৌকা প্রতীকের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর পেয়েছেন ২১৫ ভোট।

চট্টগ্রাম মহানগরীর বিএনপির দুর্গ হিসেবে খ্যাত কাজীর দেউড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গণনার চিত্র থেকে এ তথ্য মিলেছে। কেন্দ্রটির ভোটার সংখ্যা ছিল ১ হাজার ৯১৩। এরমধ্যে ভোট দিয়েছেন ২১৮ জন। অর্থাৎ অনুপস্থিত থাকেন ১ হাজার ৬৯৫ ভোটার। ভোট আদায়ের হার ১১%।

ভোট গণনার হিসাবে দেখা যায়, এ কেন্দ্রে মেয়র পদে নৌকা প্রতীকে ভোট পড়েছে ২১৫টি। কিন্তু ধানের শীষ প্রতীকে ভোট পড়েছে মাত্র একটি। পাশাপাশি হাতপাখা প্রতীকে মো. জান্নাতুল ইসলাম ও আম প্রতীকে আবুল মনজুরও পেয়েছেন একটি করে ভোট।

আর চেয়ার প্রতীকে মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, হাতি প্রতীকে খোকন চৌধুরী এবং মোমবাতি প্রতীকের এম এ মতিন কোন ভোটই পাননি।

জানতে চাইলে বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন এ প্রসঙ্গে বলেন, এক কেন্দ্রে এক ভোট, এটা ভোট ডাকাতির প্রকৃষ্ট উদাহরণ। ভোটের শুরু থেকে আওয়ামী লীগের প্রার্থীর অনুসারীরা নগরীর সবকটি ভোটকেন্দ্র দখলে নেয়। কাজীর দেউড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটিও দখল করে। বিএনপির ভোটাররা কেউ সেখানে যেতে পারেনি। আমার এক ভোটও কৌতুহলবশত তারাই দিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. জান্নাতুুল ইসলামও ভোটে নজিরবিহীন কারচুপি হয়েছে বলে দাবি করেন।

প্রসঙ্গত, বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপর নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে স্থাপিত নির্বাচন কমিশনের অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ থেকে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।

ফলাফলে মেয়র পদে ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এম রেজাউল করিমকে বিজয়ী ঘোষণা করা হয়। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপির মনোনীত প্রার্থী ডা. শাহাদাত হোসেন পেয়েছেন ৫২ হাজার ৪৮৯ ভোট।

ঘোষিত ফলাফলে নগরীর ৪১ ওয়ার্ডের ৭৩৫টি কেন্দ্রের মধ্যে ৭৩৩টি কেন্দ্রের ভোট গণনা করা হয়। সহিংসতার কারনে দুটি কেন্দ্রের ভোট স্থগিত রাখা হয়।


সান নিউজ/আইকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

সমকামী ছদ্মবেশে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন বাংলাদেশিদের

বাংলাদেশ থেকে যুক্তরাজ্য যেয়ে নিজেদের সমকামী দাবি...

ফায়ারিং স্কোয়াডে মেজর হাসানের মৃত্যুদণ্ডের অনুমোদন ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে রক্তক্ষয়ী হামলার ঘটনায় দণ...

নিজের গড়া কোম্পানি থেকে বাদ সালমান রহমান

অবশেষে নিজের গড়া শিল্পগ্রুপের বড় তিন কোম্পানির নেত...

জামায়াতের নির্বাচিত ও বহিষ্কৃত এমপি নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার...

কঠিন সংগ্রাম পেরিয়ে যেভাবে শি জিনপিংয়ের উত্থান

প্রায় চৌদ্দ বছর ধরে বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান পরাশক্তি চীনের সর্বোচ্চ ক্ষ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা