সারাদেশ

শ্রীমঙ্গলে ভাইয়ের হাতে ভাই খুন

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : বেশি সাউন্ড দিয়ে গান বাজানো নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে ছোট ভাইয়ের দায়ের কোপে নিহত হন বড় ভাই।

বুধবার (২০ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর চা বাগানের পাঁচ নম্বর লাইনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বড় ভাই রঞ্জিত কয়রার (২৮) স্ত্রী মোবাইলফোন দিয়ে সাউন্ডবক্সে উচ্চশব্দে গান বাজাচ্ছিলেন। এ সময় ছোট ভাই সঞ্জিত কয়রা (২৫) তাকে উচ্চশব্দে গান বাজাতে নিষেধ করেন। কিন্তু বড় ভাইয়ের স্ত্রী বাধা না মানায় রাগে ওই মোবাইলটি ভেঙে ফেলেন সঞ্জিত।

পরে এ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে সঞ্জিত ও বড় ভাই রঞ্জিতের স্ত্রী এবং পরবর্তীতে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সঞ্জিত কয়রা চা গাছের কলম কাটার কাজে ব্যবহৃত দা দিয়ে রঞ্জিতের গলায় আঘাত করেন।

আশঙ্কাজনক অবস্থায় রঞ্জিত কয়রাকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, নিহত রঞ্জিতের লাশ ইতোমধ্যে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি সঞ্জিতকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা-সহ আটক করা হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা