কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে তীব্র যানজট 
সারাদেশ

কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে তীব্র যানজট 

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে তীব্র যানজট রয়েছে। কুয়াশার কারণে যান চলাচল দু দফায় বন্ধ রাখায় এ যানজটের সৃষ্টি হয়। টোল প্লাজা খুলে দেওয়া হয়েছে। তবে কুয়াশা না কাটায় সীমিত হারে গাড়ি ছাড়া হচ্ছে। ঢাকামুখী লেনগুলোতে এখনো রয়েছে তীব্র যানজট।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল সোয়া ৬টার দিকে সেতুর টোল প্লাজা চালু করা হয়। এর আগে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা বন্ধ রাখা হয়। প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর রাত ৩টার দিকে চালু করা হলেও ভোর সাড়ে ৫টায় আবারও বন্ধ করা হয়।

এতে সেতুর উপর যান চলাচল ব্যাহত হয়ে পশ্চিম সংযোগ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় যা সকাল ৭টা পর্যন্ত অব্যাহত রয়েছে। ঢাকামুখী লেনে হাজার হাজার যানবাহন দাঁড়িয়ে রয়েছে।

মহাসড়কে পেট্রোল টিমের দায়িত্বে থাকা বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, দফায় দফায় সেতুর উপর যান চলাচল বন্ধ রাখা পাশাপাশি ছোটখাটো দুর্ঘটনা ঘটার কারণেই এ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সকাল থেকে সেতুতে ধীরগতিতে গাড়ি ছাড়া হচ্ছে। যানজট রয়েছে, তবে আমরা যানজট নিরসনে কাজ করছি।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা