সারাদেশ

বঙ্গবন্ধু সাফারি পার্কে আরও দুটি ভল্লুক ছানা

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আফ্রিকা থেকে আনা কালো ভল্লুক দুটি বাচ্চা প্রসব করেছে। এ নিয়ে ভল্লুকের পালে যুক্ত হল ১৫টি ভল্লুক। বুধবার (২০ জানুয়ারি) পার্কের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত হয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

পার্কের তত্ত্বাবধায়ক ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, পার্কের ঝোপের ভেতরের গর্তে ভল্লুক দুটি বাচ্চা প্রসব করেছে। ৬ থেকে ৭ মাস পর অন্যনান্য ভল্লুকের সাথে বাচ্চাগুলো মিশতে শুরু করবে। এসময় মা ভল্লুক হিংস্র হয়ে উঠে, তাই কাছে যাওয়া যায় না। ফলে বাচ্চা দুটি পুরুষ না মাদী তা এ মুহুর্তে নির্ণয় করা যায়নি। তবে বাচ্চা দুটি সুস্থ আছে। ভাল্লুক সাধারণত একত্রে তিনটি বাচ্চা প্রসব করতে পারে। জানুয়ারির প্রথম দিকে ভল্লুকটি বাচ্চা প্রসব করে থাকতে পারে। ভল্লুক বাইরে বের হলেও খাবার দেয়ার সময় বাচ্চার সন্ধান পাওয়া যায়নি। ভল্লুকের আচার আচরণে পরিবর্তন দেখে বাচ্চা প্রসবের বিষয়টি প্রকাশ হয়।

তিনি জানান, প্রসব পরবর্তী নিরাপত্তার জন্য পার্কের প্রাণী বেষ্টনীর কর্মকর্তারা মা ভল্লুকের খাবার সরবরাহ করছেন। বিলুপ্তির ঝুঁকিতে থাকা এ প্রাণীটি তৃতীয় বারের মতো বাচ্চা প্রসব করল। এটি পার্কের আরেকটি সফলতা।

ওই কর্মকর্তা আরও জানান, ২০১৩ সাল থেকে কয়েক দফায় দক্ষিণ আফ্রিকা থেকে একটি পশু আমদানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে এশীয় জাতের কালো ভল্লুক আনা হয়। সদ্য জন্ম নেওয়া বাচ্চাসহ পার্কে বর্তমানে ভালুকের সংখ্যা ১৫টি। এরা সাধারণত গর্ভধারণের আট মাস পর বাচ্চা প্রসব করে। ভল্লুক ২০ থেকে ২৫ বছর পর্যন্ত বেঁচে থাকে। তবে আবদ্ধ পরিবেশে ৩০ থেকে ৩৫ বছর বেঁচে থাকে।

সান নিউজ/টিআইএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা