সারাদেশ

মৌলভীবাজারে উচ্চশব্দে মোটরসাইকেল চালানোর দায়ে আটক ৫

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক ড্রাইভিং লাইসেন্স ছাড়া উচ্চশব্দে মোটরসাইকেল চালানোর দায়ে মৌলভীবাজার শহর থেকে ৫ জনকে আটক করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২০ জানুয়ারি) শহরের বিভিন্ন সড়ক থেকে তাদেরকে আটক করা হয়।

আটকৃতরা হলেন-শেখ রুহিন আহমদ (১৮), শেখ শাকিল আহমদ (২৫), আরিফ মিয়া (১৯), ফরহাদ(১৯), ফারুক আহমদ(১৯)। তাদের বাড়ি জেলা শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে পুলিশ জানায়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি সুধীন চন্দ্র দাশ জানান, শহরের বিভিন্ন সড়কে ষ্টাইল করে উচ্চশব্দে শব্দদূষন করে মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করার দায়ে পাঁচজনকে আটক করে ডিবি পুলিশ কার্যালয়ে আনা হয়। পরবর্তীতে তাদের অভিভাবকরা ডিবি অফিসে হাজির হয়ে তাদের সন্তানদের এমন কাজ হতে বিরত থাকবে মর্মে অঙ্গিকার (মুচলেকা) সম্পাদন করলে তাদের ছেড়ে দেয়া হয়।

তিনি আরও জানান, তাদের মোটর সাইকেলের বিরুদ্ধে মোটরযান আইনে মামলা দেয়া হয়েছে।


সান নিউজ/এসকেডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা