সারাদেশ

আলফাডাঙ্গায় অগ্নিকাণ্ডে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের আলফাডাঙ্গায় অগ্নিকাণ্ডে মসজিদের এক ইমামের দোতলা টিনের বসতঘর পুড়ে গেছে। এতে তার প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

বোয়ালমারী ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন ম্যানেজার মো. ওয়াহিদুজ্জামান খান জানান, বুধবার (২০ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে আলফাডাঙ্গা পৌরসভার ৬ নং ওয়ার্ডের কুসুমদি দক্ষিণপাড়া গ্রামের মাসুদ মোল্যার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রান্নাঘরে থাকা গ্যাসের সিলিন্ডার থেকে এ আগুনের সূত্রপাত হয়। সাথে সাথে আগুনের লেলিহান শিখা সারাবাড়িতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বোয়ালমারী উপজেলা থেকে ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। মাসুদ মোল্যা স্থানীয় একটি মসজিদে ইমামতি করেন।

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লক্ষাধিক টাকা বলে জানান ইমাম মাসুদ মোল্যা।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

উলিপুরে নমুনা শস্য কর্তনে হেক্টরে ফলন সাড়ে ৪ মেট্রিক টন ধান

কুড়িগ্রামের উলিপুরে ধানের ফলন নির্ধারণে নমুনা শস্য...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা