সারাদেশ

চোর বলে গণপিটুনির মামলার আসামিরা প্রকাশ্যে 

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলার বোরহানউদ্দিনে নিজ গরু নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার সময় চোর চোর বলে স্থানীয়রা রশি দিয়ে বেঁধে নির্যাতন করেছে ইয়ামিন কাজী নামে এক ব্যবসায়ীকে। এ ঘটনায় আহতের বাবা শহীদুল্যাহ কাজী বুধবার (১৩ জানুয়ারি) অভিযোগ দায়ের করলে ও শুক্রবার রাতে মামলা হয়।

এদিকে, মামলার পর ৩ আসামি আগাম জামিনে রয়েছে বলে তদন্তকারী কর্মকর্তা জানান।

তবে বাদী ক্ষোভ প্রকাশ করে বলেন, মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরছে। পুলিশ ধরছে না। এ সুযোগে তারা আগাম জামিন নিচ্ছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, তাহলে কি আমরা কোন বিচার পাব না?

এদিকে, সরেজমিন পরিদর্শন করে কথা হয় প্রত্যক্ষদর্শীদের সঙ্গে। একাধিক প্রত্যক্ষদর্শী লোমহর্ষক এ ঘটনার বর্ণনা দেন। তারা বলেন, ঘটনার সময় ইয়ামিন কাজী দুহাত তুলে তাদের কাছে প্রাণভিক্ষা চান। একটি মোবাইল নম্বর দিয়ে তিনি বলেন, আমাকে বেঁধে রেখে আপনারা যোগাযোগ করুন আমি চোর কি না। কিন্তু কেউ তার কথা শুনিনি। যে যেভাবে পারছে নির্মমভাবে তাকে আঘাত করছে।

ভুক্তভোগী বোরাক ড্রাইভার বলেন, কত রকম আকুতি-মিনতি করে বলছি, আমরা চোর না।আমাদেরকে না মেরে পুলিশের হাতে দিন। আমাদের ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারদের কাছে আপনারা জিগান। কেউ আমাদের কথা শুনেনি।

প্রত্যক্ষদর্শী ফিরোজ জানান, এসআই বিকাশ এসে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার না করে উল্টো ইয়ামিনের হাতে হাতকড়া লাগান।

তারা অভিযোগ করে বলেন, মঙ্গলবার বিকালে হামলা অংশগ্রহণকারী কয়েকজনকে পৌরবাজারে দেখা গেছে।

আহতের বাবা শহিদুল্যাহ কাজী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে তার ছেলে ইয়ামিন বাডড়ি থেকে অটোরিক্সায় (বোরাক) করে ২টি বাছুর গরু নিয়ে কুতুবা ইউনিয়ের ৪নং ওয়ার্ডে তার শ্বশুর ছিদ্দিক মাতাব্বরের বাডড়িতে রওয়া হয়। পথিমধ্যে শান্তির হাট বাজারের পূর্বপাশে পদ্মা ব্রিকস্ এর সামনে সকাল ১১টায় পৌঁছালে স্থানীয় ২০-২৫ জন তাদের অটোরিক্সা (বোরাক) এর গতিরোধ করে। তারা গাড়িতে থাকা বাছুর গরু ২টি নিয়ে যেতে টানাহেচড়া শুরু করেন। একপর্যায় ইয়ামিন গরু দিতে অস্বীকৃতি জানালে, তাকে গরু চোর আখ্যা দেয়। গরুর রশি দিয়ে বেঁধে অমানবিক নির্যাতন চালায়। পরে, অবস্থা খারাপ দেখে কয়েক জন তাকে বোরহানউদ্দিন সদর হাসপাতালে নিয়ে আসে।
ঘটনার একদিন পর স্থানীয় ইউপি সদস্য বিষয়টি মিমাংসার জন্য বুধবার দিন ধার্য করে। ওই ইউপি সদস্য বিষয়টার মিমাংসা না করে উল্টাে শহীদুল্লাহ কাজিকে মামলা না করতে হুমকি দেন এমন অভিযোগ তার।

তিনি আরও জানান, তার ছেলের অবস্থা ক্রমশ খারাপ হওয়ায় শুক্রবার সকালে চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করে। সে এখন বাংলাদেশ মেডিকেলে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছে৷

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বিকাশ জানান, আলম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। ভিডিও বিশ্লেষণ করে আসামিদের চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে তিন আসামি আকলিমা মোশাররফ, নয়ন আগাম জামিনে রয়েছেন। বাকিদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল আমিন জানান, এ ঘটনায় শুক্রবার রাতে শহীদুল্লা কাজের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। রাতে প্রধান আসামি আলমকে (৩০) গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

সান নিউজ/আই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: ইশরাক

চব্বিশের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসন এবং শহীদ পর...

প্রধান নদীগুলোর পানি বিপৎসীমার নিচে

দেশের সব প্রধান নদ-নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে...

রাষ্ট্রপতি নির্বাচন হবে যেভাবে

দীর্ঘ ৩৫ বছর পর সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে।...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ আগ...

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত হলেন

সব মামলায় জামিন পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা