সারাদেশ

৪৯ শিশুকে পরিবারের কাছে দিয়ে আদালতের ব্যতিক্রমী রায়

নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ : কারাগারে নয়, বই হাতে শিশু অভিযুক্তকে সংশোধনের জন্য বাবা মায়ের কাছে ফেরত পাঠালেন আদালত। ৩৫টি মামলায় ৪৯ জন শিশুকে এই ব্যতিক্রমী রায় দিলেন সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও শিশু আদালতের বিচারক মো. জাকির হোসেন।

ছোট অভিযোগে শিশুদের শাস্তি না দিয়ে কারাগারের পরিবর্তে পরিবারের সদস্যদের সঙ্গে রেখে সংশোধনের জন্য প্রবেশন কর্মকর্তার অধীনে ১বছর বই পড়া, মা বাবার সেবা ও নির্দেশ মেনে চলাসহ, ১০ প্রবেশন শর্তে কতিপয় পথ বাথলে দিয়ে বিচারক তাদের বাবা মায়ের জিম্মায় ফেরৎ পাঠানোর এমন আদেশ দেন। এর আগেও শিশুদের সংশোধনে ব্যতিক্রমী রায়, কিংবা নারীদের সংসারে জীবন ফেরাতে ব্যতিক্রমী রায়ের মাধ্যমে জেলার বিচারপ্রার্থীদের প্রশংসা কুড়িয়েছেন এই বিচারক।

বুধবার (২০ জানুয়ারি) সকালে শিশু আদালতের বিচারক জাকির হোসেন শিশুদের ১বছর প্রবেশন কর্মকর্তা ও পরিবারের অধীনে রেখে ‘একশ মনীষীর জীবনী’ নামক গ্রন্থটি প্রবেশনাধীন সময়ে পাঠ করা, বাবা-মাসহ গুরুজনদের আদেশ নির্দেশ মেনে চলা, বাবা মায়ের সেবা-যত্ন করা এবং কাজে কর্মে তাদের সাহায্য করা, ধর্মীয় অনুশাসন মানা, নিয়মিত ধর্মগ্রন্থ পাঠ করা, প্রত্যেকে কমপক্ষে ২০টি করে গাছ লাগানো, মাদক থেকে দূরে থাকা, ভবিষ্যতে কোন অপরাধের সঙ্গে নিজেকে না জড়ানোসহ ১০টি শর্তে পরিবারের কাছে হস্তান্তর করেন আদালত।

সান নিউজ/কেবিডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা