সারাদেশ

নবীনগরে বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজার মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাম মোস্তফা (৭০) ও জসু মিয়া (৬৫) নামের দুই বৃদ্ধ চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে।

বুধবার (২০ জানুয়ারি) ভোরে উপজেলার বড়িকান্দি ইউনিয়নে এই ঘটনা ঘটে। গোলাম মোস্তফা ওই এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে ও জসু মিয়া মৃত সাইজুদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, ভোরে বৃদ্ধ গোলাম মোস্তফার বাড়ির একটি খালি টিনের ঘরে বৈদ্যুতিক মিটার হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। বিস্ফোরণের শব্দে বৃদ্ধ গোলাম মোস্তফা ঘুম থেকে উঠে ঘরের বাইরে দেখতে আসলে মাটিতে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। ঘর থেকে বের হয়ে গোলাম মোস্তফার স্ত্রী রাশিদা বেগম দেখেন মোস্তফা মাটিতে পড়ে রয়েছে।

এই অবস্থায় রাশিদা বেগম পাশের বাড়িতে গোলাম মোস্তফার ভাতিজা জসু মিয়াকে জানালে তিনি এসে গোলাম মোস্তফাকে মাটি পড়ে থাকতে দেখে মনে করেন, ‘ঘরের আগুন দেখে চাচা গোলাম মোস্তফা অচেতন হয়ে গেছেন।’ গোলাম মোস্তফাকে মাটি থেকে তুলতে গেলে জসু মিয়াও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ তাদের পরিবারের কাছে রয়েছে। এই ঘটনায় পরিবার থেকে কোন অভিযোগ নেই বলে জানিয়েছেন।


সান নিউজ/এনএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

ফিরছে বলসোনারো যুগ!

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট...

দিল্লির দায়িত্বে প্রিন্স অব কলকাতা

আইপিএলের আসন্ন ২০২৭ মৌসুমকে সামনে রেখে দিল্লি ক্যাপিটালসের নতুন প্রধান কোচ হি...

বাবুগঞ্জে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদে তা...

দূর্গা পূজা উপলক্ষে ঝালকাঠি জেলা পুলিশের মতবিনিময় সভা

সনাতন ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শ...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা