সারাদেশ

মুন্সীগঞ্জে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ প্রার্থী নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ২০২১-২০২২ সালের কার্যকরী পরিষদে ব্যালটের মাধ্যমে প্রার্থী মনোনয়ন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ নির্বাচনী মনোনয়ন বোর্ড প্রার্থী বাছাই সম্পন্ন করে।

দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে প্রার্থী মনোনয়ন সম্পন্ন হয়। বিকেল ৫টার দিকে ফলাফল ঘোষণা করেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহবায়ক এডভোকেট সলিল সরকার।

এ মনোনয়নে সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ আলমগীর কবির।

সভাপতি পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরা হলেন- এডভোকেট মোহাম্মদ আলী, এডভোকেট আ. মালেক ভূইয়া, এডভোকেট এ.কে.এম. নাসিরুজ্জামান খান, এডভোকেট শ.ম. হাবীবুর রহমান, এডভোকেট মো. লুৎফর রহমান ও এডভোকেট মো. আব্দুল মতিন।

সহসভাপতি পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এরা হলেন- এডভোকেট মো. ফিরোজ খান, এডভোকেট মো. হাসান মৃধা ও এডভোকেট হাবিবুর রহমান।

সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এরা হলেন- এস.আর. রহমান মিলন, এডভোকেট মুহাম্মদ আলমগীর কবির, এডভোকেট মো. আব্দুল হালিম সরদার, এডভোকেট মো. আনিসুর রহমান ও এডভোকেট মো. রুহুল আমিন।

এ সময়ে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব এডভোকেট শাহিন মো. আমান উল্লাহ্ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপনের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সকল আইনজীবীদের এই প্যানেলে ভোট দেয়ার উধার আহ্বান জানান। সংস্কৃতি ও সমৃদ্ধির জনপদ মুন্সীগঞ্জ। ১শ ৭৫ বছরের ঐতিহ্যবাহী এ আইনজীবী সমিতি। প্রার্থী বাছাইয়ের জন্য সরাসরি ব্যালটের মাধ্যমে সম্পন্ন করেছি। এ নির্বাচনটি সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে সম্পন্ন হয়েছে।

সান নিউজ/এমএন/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘নকল’ বা ‘প্লাস্টিকের ডিম&r...

বিকেলে শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প...

ইউরোপমুখী নিঃসঙ্গ অভিবাসী শিশুর সংখ্যা বাড়ছে

২০২৫ সালে একা বা অভিভাবকহীন অবস্থায় ইউরোপে পৌঁছানো আশ্রয়প্রার্থী শিশুর সংখ্যা...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভসহ দেশটির বিভিন্ন এলাকায় রাতভর ড্রোন ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা