সারাদেশ

চালু হচ্ছে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল

শামীম রেজা, মানিকগঞ্জ : দুই দশক পর চলতি মাসের শেষে চালু হতে যাচ্ছে বন্ধ হয়ে যাওয়া মানিকগঞ্জের আরিচা থেকে পাবনার কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল। মাত্র দেড় ঘণ্টায় নদী পার হওয়ার আশায় আনন্দিত উত্তরাঞ্চলের মানুষ। নৌরুটটি পরিদর্শন করেছেন সরকারের উচ্চ পর্যায়ের কমিটি।

খুুব সহজেই বাড়ি যেতে ঢাকা থেকে পাবনা, নাটোরসহ উত্তরাঞ্চলের প্রায় ১০টি জেলার লাখ লাখ মানুষ প্রতিনিয়ত এভাবেই ঝুঁকি নিয়ে ট্রলারে চড়ে মানিকগঞ্জের আরিচা ঘাট থেকে পাবনার কাজিরহাট ও নগরবাড়ী ঘাটে যাচ্ছেন। তাদের দাবি, বঙ্গবন্ধু সেতু হয়ে সড়ক পথে পৌঁছাতে যেখানে ৬-৭ ঘণ্টা সময় লাগে, নদী পথে সেখানে লাগে মাত্র ৩-৪ ঘণ্টা।
উত্তরাঞ্চলবাসীর এ ভোগান্তির কথা বিবেচনায় প্রায় ২০ বছর পর আরিচা-কাজিরহাট ফেরি রুটটি চালু করতে যাচ্ছে নৌ মন্ত্রণালয়।

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, ১৪ কিলোমিটার দীর্ঘ পথটির দুই পাড়ের ঘাট তৈরির কাজ প্রায় শেষ। সরকারের এমন উদ্যোগে আশায় বুক বেঁধেছেন যাত্রীরাও।

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক সান নিউজকে জানান, ফেরিতে এ পথ পাড়ি দেয়া যাবে ১ থেকে দেড় ঘণ্টায়। চলতি মাসের ২০ তারিখেই রুটটি চালুর আশা তার। তবে যমুনা নদীতে ২০ থেকে ২৫টি চর ও প্রচণ্ড নাব্য সংকট মোকাবেলা করে রুটটি সচল রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন সংশ্লিষ্টরা।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা