সারাদেশ

হুমকিদাতা ইবির সেই সহকারী প্রক্টরকে পদচ্যুতি

নিজস্ব প্রতিনিধি, ইবি : শিক্ষককে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সহকারী প্রক্টর এম এম নাসিমুজ্জামানকে পদচ্যুতি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভুক্তভোগী আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসেনের লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাকে এ পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

মঙ্গলবার (৫ জানুয়ারি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ এ তথ্য জানান।

এসময় তিনি বলেন, ভুক্তভোগী শিক্ষক আলতাফ হোসেনের লিখিত অভিযোগের প্রেক্ষিতে উপাচার্য মহোদয় অভিযুক্ত শিক্ষককে সহকারী প্রক্টর পদ থেকে অব্যাহতি দিয়েছেন।

জানা যায়, গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে সহকারী অধ্যাপক আলতাফ হোসেনকে গালাগালি করেন সহকারী প্রক্টর নাসিমুজ্জামান। পরে তাকে আঘাত করার উদ্দেশ্যে লাঠি নিয়ে তেড়ে আসেন তিনি। একপর্যায়ে উত্তক্ত হয়ে শিক্ষক আলতাফকে জানে মেরে ফেলারও হুমকি দেন নাসিমুজ্জামান।

পরে এ ঘটনায় নিরাপত্তা চেয়ে ওইদিন বিকেলেই ইবি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ভুক্তভোগী শিক্ষক। পরে শনিবার সহকারী প্রক্টরের বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টর ও রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষক।

এদিকে, ঘটনায় সহকারী প্রক্টর নাসিমুজ্জামানকে তার পদ থেকে অব্যাহতি দেয়ার দাবিতে শুরু থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করে আসছিলেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। একইসাথে অভিযুক্ত ওই নাসিমুজ্জামানের আবাসিকতা বাতিলের দাবিও জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আবাসিক শিক্ষক-কর্মকর্তারা। সর্বশেষ গত মঙ্গলবার প্রশাসনের সাথে দেখা করে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

সান নিউজ/এএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ ! 

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে নতুন পদক্ষেপের পরিকল্পনা করছে সর...

ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস ও ঐতিহ্যের ধারক-বাহক: রাষ্ট্রপতি 

ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের ধারক এবং বাহক। উপমহাদে...

হলি আর্টিজান হামলার এক দশক

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে সংঘটিত ভয়াবহ সন্ত্রাসী হামলার আজ ১০ ব...

ভারতের রাজস্থানে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৭, আহত ২২

ভারতের রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত এবং আরও ২২ জন আহত হয...

বিচারক-আইনজীবীদের পোশাকবিধিতে নির্দেশনা 

দেশের সব অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে বিচারক ও আইনজীবীদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা