সারাদেশ

নড়িয়া পৌরসভা আ.লীগের বিদ্রোহী প্রার্থীর অপপ্রচার  

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর : শরীয়তপুরের নড়িয়া পৌরসভা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী আওয়ামী লীগ সহ দলীয় প্রধানের বিরুদ্ধে নানান মাধ্যমে অপপ্রচারে লিপ্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে।

ইতোমধ্যেই সামজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও ইউটিউবসহ নানান মাধ্যমে এসব ভাইরাল হয়েছে। এতে করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ফুসে উঠেছে। তারা দ্রুত বাবু রাড়ীর বহিস্কারসহ উপযুক্ত বিচার দাবি করেছে।

জানা গেছে, দ্বিতীয় ধাপে নড়িয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রদানের জন্য শরীয়তপুর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী (আওয়ামী বিদ্রোহী), গত নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম (ভিপি চুন্নু), সদস্য মাহমুদুল হাসান জুয়েল (আওয়ামী বিদ্রোহী) সহ ৯ জন প্রার্থীর নামের তালিকা কেন্দ্রে পাঠায় নড়িয়া উপজেলা আওয়ামী লীগ।

তবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বাধীন মনোনয়ন বোর্ড শরীয়তপুর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আবুল কালাম আজাদকে মনোনয়ন দেন। কিন্তু দলীয় সিদ্ধান্ত অমান্য করে বাবু রাড়ী মনোনয়নপত্র দাখিল করে। পরে বাছাইকালে শহিদুল ইসলাম বাবু রাড়ীর বিরুদ্ধে ডাকাতি মামলা থাকা স্বত্ত্বেও মনোনয়নের সঙ্গে দেয়া হলফ নামায় তিনি তা উল্লেখ না করে তথ্য গোপন করায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। তার বিরুদ্ধে নড়িয়া থানার মামলা নং-১৪, তাং ১৯-০৪-২০০৫, জিআর নং ৫০/২০০৫, ধারা-৩৯৫/৩৯৭ মামলার গ্রেফতারকৃত আসামী মোস্তফা আদালতে ১৬৪ ধারার জবানবন্দীতে শহিদুল ইসলাম বাবু রাড়ীর নাম উল্লেখ করেছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়াও মনোনয়ন বঞ্চিত হয়ে বাবু রাড়ী নিজ বাড়িতে তার সমর্থক ও নেতাকর্মীদের ডেকে দলীয় প্রধান শেখ হাসিনা ও দলকে নিয়ে অবমাননাকর বক্তব্য দেয়। যা ফেসবুকে ভাইরাল হয়েছে।

এদিকে, ফেইসবুকে ভাইরাল বক্তব্যের পরে তার বহিস্কার ও বিচারের দাবিতে ফুঁসে উঠেছে দলীয় নেতাকর্মীরা।
পরপর ৩ বার নৌকার বিদ্রোহী প্রার্থী হচ্ছেন, বিদ্রোহী সভা করে লাইভে এসে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন নেত্রীকে!
এতো সাহস ও ক্ষমতার উৎস কোথায় এটা জানা প্রয়োজন আগে। আর এমন একজন ব্যক্তিকে কেন আওয়ামীলীগের উপজেলা শাখার ১ নং যুগ্ম সম্পাদক করা হলো, এটার সাংগঠনিক তদন্ত করা প্রয়োজন বলে মনে করি।

সেই বীর পুরুষ নড়িয়া পৌরসভার মনোনয়ন বঞ্চিত মানুষ, শহীদুল ইসলাম বাবু রাঢ়ী। একজন ডাকাতি মামলার আসামী (নড়িয়া থানায় মামলা) হলফ নামায় তথ্য গোপনকারী তিনি। দুদকে অবৈধ সম্পদ অর্জনের মামলা আছে।

ইতিমধ্যে নির্বাচন কমিশন তার মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেছেন। তিনি আপিল করছেন আদালতে, যদিও জেলা কোর্টে কোন আইনজীবী তার পক্ষে দাঁড়াননি।

এ ব্যাপারে শহিদুল ইসলাম বাবু রাড়ীর বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সান নিউজ/এএএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা