সারাদেশ

রুমায় সড়ক নির্মাণকাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান : বান্দরবানে রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের চাইরাগ্র পাড়া হতে সেংগুম পাড়া পর্যন্ত ১ কিলোমিটার সড়ক নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের মাধ্যমে অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে ঠিকাদার আহম্মদ নবী ও সাবেক পিআইও মো. তারিকুল ইসলাম এর বিরুদ্ধে।

রুমা উপজেলা প্রকল্প বান্তবায়ন অফিসের তত্ত্বাবধানে ৬৫ লাখ টাকা ব্যয়ে ইট সলিং সড়ক নির্মাণ কাজটিতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে পূর্বেও উপজেলা নির্বাহী অফিসার মো. শামসুল আলম পরিদর্শন পূর্বক বন্ধ করে দিয়েছিলেন। পরে তিনি বদলিজনিত কারণে চলে যাওয়ার পরে কিছু অসাধু কর্মকর্তাদের ম্যানেজ এর মাধ্যমে যোগসাজশ করে ফের নিম্নমানের সামগ্রী ব্যবহার করে এই সড়কের কাজ শুরু করে এখন প্রায় শেষ পর্যায়ে।

সরেজমিনে গিয়ে জানাগেছে, ইট সলিংএর নিচে যেখানে ফ্লাট সলিং দেয়া হয় সেখানে পুরনো পরিত্যক্ত ভাঙ্গা এবং দুই নম্বর ইট দিয়ে কাজ করা হচ্ছে। এর উপরের অংশের ইট সলিং এর কাজেও দুই নম্বর ইট ব্যবহার করা হচ্ছে। বালি দেয়ার কথা থাকলেও বালির পরিবর্তে রাস্তার পাশের জাম'মাটি কুপিয়ে দেয়া ব্যবহার করা হয়। এবং ইট সলিং এর উপরে ইটের ফাঁকে বালি দেয়ার নিয়ম থাকলেও মানা হয়নি কোন নিয়ম, এই সড়কটিতে বালি না দেয়ার ফলে ফাঁক থেকে যাওয়ায় পানি জমে রাস্তাটি খুব দ্রুতই ব্যবহারের অনুপযোগী হয়ে যাওয়ার সম্ভাবনা বলে গুরুতর অভিযোগ তোলেন স্থানীয় এলাকাবাসীরা।

বিষয়টি জানতে রুমা উপজেলার সাবেক পিআইও বর্তমান যোগদানকৃত থানচি উপজেলার পিআইও মো. তারিকুল ইসলামের মুঠোফোন ০১৭২৪৮৯৬২৩৪ এই নাম্বারে বার বার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ ব্যাপারে জানতে চাইলে ঠিকাদার আহমদ নবী বলেন, আমি চন্দ্রসেন তঞ্চঙ্গ্যা নামের লাইসেন্স দিয়ে কাজটি করছি। নির্মাণ কাজে একটু অনিয়ম থাকতেই পারে আপনারা সাংবাদিকরা আমার এলাকার মানুষ নিউজ করলে আমার বিল পাইতে সমস্যা হবে। নিউজে আমাকে জড়াবেন না আর কয়টা দিন অপেক্ষা করেন আপনাদের সঙ্গে বসে সমাধান করবো। তবে কাজে অনিয়মে অভিযোগের ব্যাপারে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।

এ সড়ক নির্মাণ কাজে অনিয়ম-দুর্নীতির বিষয়ে জানতে চাইলে রুমা উপজেলার সদ্য যোগদানকৃত (পিআইও) মো. আলী নূর বলেন, আগের পিআইও সাহেব কি করলো তো জানি না। তবে এই সড়ক নির্মাণ কাজটিতে অনিয়মের কথা শুনেছি। আমি উপজেলা নির্বাহী অফিসার স্যারের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমএআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা