সারাদেশ

নাটোরে বিদ্যালয় ভবন নির্মাণকাজে ব্যাপক অনিয়ম 

নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোরের লালপুরের সেকচিলান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিডি)’র তত্ত্বাবধানে নির্মিত এই ভবনের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং সিডিউল মোতাবেক না হওয়ায় চলমান কাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসী।

শনিবার (৯ জানুয়ারি) সকালে স্থানীয়রা নিম্নমানের কাজের প্রতিবাদ জানিয়ে তা বন্ধ করে দেয়। গত বছরের ২৪ আগস্ট তারিখে কাজের শুরুতেই নিম্নমানের সামগ্রী এবং অনিয়মের কারণে কাজ বন্ধ করে দিয়েছেন এলাকাবাসী। পরবর্তীতে এলাকাবাসী এবং স্কুল পরিচালনা কমিটির কাছে ভালো কাজের প্রতিশ্রুতি দিলেও আবার অনিয়ম শুরু করলে পুনরায় কাজে বাধা দেন স্থানীয়রা।

ভবনটির নির্মাণ কাজ করছে পাবনার বালিয়া হালোট এর ঠিকাদারী প্রতিষ্ঠান ‘মেসার্স প্রগতি এন্টারপ্রাইজ’। চারতলা ফাউন্ডেশন এর উপরে একতলা সম্পন্ন করা হবে ভবনটি। যার নির্মাণ ব্যয় বরাদ্দ দেওয়া হয়েছে ৯২ লাখ ২৯ হাজার টাকা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মূল ফাউন্ডেশনের উপরে ড্রপ ঢালাই হয়েছে নামমাত্র। বিভিন্ন জায়গায় রড বের হয়ে আছে এবং চর্তুদিকে অসমতল। শুধু তাইনয় ৪-৫ দিন পূর্বের গাথুনী সামান্য ধাক্কাতেই ধসে যাচ্ছে। বালির মধ্যে খুব সামান্য সিমেন্ট এর মিশ্রণের কারণে হাতের চাপেই তা ঝরে যাচ্ছে।

এ বিষয়ে আশু পদক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন- জন প্রতিনিধি মাজেদুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাবর আলী, প্রধান শিক্ষক সৈয়দা উম্মে আরা’সহ এলাকাবাসী।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানিন দ্যুতি জানান, এলাকাবাসী বিষয়টি আমাকে জানিয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এসএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

সৌদির ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৩

সৌদি আরবের তিন শহর খামিস মুশাইত, আবহা ও তাইফে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরা...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা