সারাদেশ

সিলেটে করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ২৭

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত আরেকজনের মৃত্যু হয়েছে। এসময়ে ২২ জন সুস্থ হলেও নতুন শনাক্ত হয়েছেন আরও ২৭ জন।

নতুন মৃত ব্যক্তি সিলেট জেলার অধিবাসী। এনিয়ে বিভাগজুড়ে মহামারিতে মৃত্যুর মোট সংখ্যা ২শ' ৬৬।

এরমধ্যে সিলেট জেলার ২শ' ২, সুনামগঞ্জের ২৬, হবিগঞ্জের ১৬ ও মৌলভীবাজারের ২২ জন।

নতুন শনাক্ত ২৭ জনের মধ্যে সিলেট জেলার ১৬, সুনামগঞ্জের ২, হবিগঞ্জের ২ ও মৌলভীবাজারের ৬ জন। অপরজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী।

এনিয়ে বিভাগজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৫শ' ৭২। এরমধ্যে সিলেট জেলার ৯ হাজার ২শ' ১, সুনামগঞ্জের ২ হাজার ৫শ' ১৮, হবিগঞ্জের ১ হাজার ৯শ' ৬৪ এবং মৌলভীবাজারের ১ হাজার ৮শ' ৮৯ জন।

এ বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২২ জন। এরমধ্যে সিলেটের ১৮ এবং সুনামগঞ্জের ৫ জন।

সব মিলিয়ে সুস্থতার সংখ্যা ১৪ হাজার ৬শ' ২৩। এরমধ্যে সিলেট জেলার ৮ হাজার ৮শ' ৫, সুনামগঞ্জের ২ হাজার ৪শ' ৭৫, হবিগঞ্জের ১ হাজার ৬শ' ২ ও মৌলভীবাজারের ১ হাজার ৭শ' ৪১ জন।

গত ২৪ ঘন্টায় ৩ করোনা শনাক্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের একজন সুনামগঞ্জের, অন্যরা মৌলভীবাজারের। বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তিকৃত করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৩৫। তবে উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২ হাজার ৩৬ জন।

মঙ্গলবার (৫ জানুয়ারি) সিলেটের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সুলতানা রাজিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে আরও ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। পঞ্চম...

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের রিফুয়েলিং এবং...

দেশের চার বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের চার বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়ে...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৩

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ভুয়া ডিজিএফআই সদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা