সারাদেশ

হবিগঞ্জে র‌্যাবের মামলায় মাদক ব্যবসায়ীর সাজা

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : হবিগঞ্জে র‌্যাবের দায়ের করা মামলায় এক মাদক ব্যবসায়ীর ৭ বছর কারাদন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম নাছিম রেজা এ রায় দেন। দন্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ী নবীগঞ্জ উপজেলার পানিউমদা গ্রামের গনি মিয়ার ছেলে মহিবুর রহমান।

মামলার অপর আসামী একই উপজেলার গজনাইপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে সায়েল মিয়াকে বেকসুর খালাস দেয়া হয়।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সালেহ উদ্দিন আহমেদ জানান, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের হিরাগঞ্জ বাজার মসজিদ সংলগ্ন জনৈক টিটু মিয়ার বাড়ির তৃতীয় তলা থেকে বিগত ২০১৮ সালের ২৭ মার্চ মহিবুরকে গ্রেফতার করে র‌্যাব-৯।

এ সময় তার নিকট থেকে ১২ হাজার ৪৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য ৬২ লাখ ২০ হাজার টাকা। উক্ত ঘটনায় র‌্যাব বাদি হয়ে দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করে।

উক্ত মামলায় বিচারক মহিবুর রহমানকে ৭ বছর কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডের আদেশ দেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আবুল ফজল ও অ্যাডভোকেট কুতুব উদ্দিন জুয়েল।

সান নিউজ/এফসি/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা