সারাদেশ

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে জখম 

নিজস্ব প্রতিনিধি, ফেনী : ফেনীর দাগনভূঞায় মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বৃদ্ধ বাবাকে পিটিয়ে আহত করেছে বখাটে যুবক। গতকাল সোমবার ৭নং মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মেয়ের উত্ত্যক্তের প্রতিবাদ করায় আবদুল হক চৌধুরী (৫৮) নামের এক বৃদ্ধ বাবাকে পিটিয়ে জখম করে বখাটে আবুল হাসনাত।
সোমবার রাতে আবদুল হক বাদী হয়ে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

বখাটে আবুল হাসনাত উত্তর আলীপুর গ্রামের ইদ্রীস মিয়ার নতুন বাড়ীর ইদ্রীস মিয়ার ছেলে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, উত্তর আলীপুর গ্রামের আবদুল হকের তিন মেয়েকে বখাটে আবুল হাসনাত দীর্ঘদিন যাবত বিভিন্ন সময়ে উত্ত্যক্ত করত।

এনিয়ে বেশ কয়েকবার তাকে নিষেধ করলেও তা অমান্য করে সে মেয়েদের উত্ত্যক্ত করা আরো বাড়িয়ে দেয়। সোমবার সকালে বখাটে আবুল হাসনাত মেয়েদের নামে বাজে মন্তব্য করলে বাবা আবদুল হক নিষেধ করলে বখাটে তার উপর চওড়া হয়ে ইট দিয়ে এলোপাথাড়ি আঘাত করে।

এতে আবদুল হকের মাথাসহ বিভিন্ন স্থানে আঘাত পায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

সান নিউজ/একেএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা