সারাদেশ

চট্টগ্রামে মেয়েকে ধর্ষণ করায় বাবার যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: ফটিকছড়ির ভূজপুর এলাকায় নিজের ১২ বছরের মেয়েকে ধর্ষণের ঘটনায় বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৫ জানুয়ারি) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৭ এর বিচারক মুনসী আব্দুল মজিদ এ রায় দেন।

আদালত অভিযুক্তকে ৯ (১) ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ বছরের কারাদণ্ড দেন। এছাড়া ৯(৪) (খ) ধারায় ৫ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেন। দুইটি সাজা একসঙ্গে চলবে বলে রায় দেন আদালত।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৭ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) খন্দকার আরিফুল আলম বলেন, ফটিকছড়ির ভূজপুর এলাকায় নিজের ১২ বছরের মেয়েকে ধর্ষণের ঘটনায় বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া পৃথক একটি ধারায় ৫ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেন। দুইটি সাজা একসঙ্গে চলবে বলে রায় দেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

পিপি খন্দকার আরিফুল আলম জানান, ২০১৯ সালের জুনে বাড়িতে নিজ মেয়েকে ধর্ষণ করেন বাবা। পরে ঘটনা জানতে পারলে মেয়েটির মা নিজে বাদি হয়ে ভূজপুর থানায় মামলা দায়ের করেন। ২০১৯ সালের অক্টোবরে আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ। ২০২০ সালের মার্চে আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলায় ১১ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

অ্যাডভোকেট খন্দকার আরিফুল আলম বলেন, বাদি আদালতে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করতে আবেদন দিয়েছিলেন। কিন্তু আমরা রাষ্ট্রপক্ষ তা সমর্থন করিনি। বিষয়টি খুবই জঘন্য ও দুঃখজনক। এই অপরাধের শাস্তি হওয়া প্রযোজন ছিল।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘নকল’ বা ‘প্লাস্টিকের ডিম&r...

বিকেলে শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প...

ইউরোপমুখী নিঃসঙ্গ অভিবাসী শিশুর সংখ্যা বাড়ছে

২০২৫ সালে একা বা অভিভাবকহীন অবস্থায় ইউরোপে পৌঁছানো আশ্রয়প্রার্থী শিশুর সংখ্যা...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভসহ দেশটির বিভিন্ন এলাকায় রাতভর ড্রোন ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা