সারাদেশ

চট্টগ্রামে করোনায় মারা গেলেন এক পুলিশ সদস্য

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : করোনায় আক্রান্ত হয়ে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কনস্টেবল জহিরুল ইসলাম।

চট্টগ্রামে নগর পুলিশের বিশেষ শাখায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছে ৪৪ বছর। কনস্টেবল জহিরুলের বাড়ি লক্ষীপুর জেলায়।

গত ৬ ডিসেম্বরে জহিরুলের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ আসে। গতকাল বৃহস্পতিবার তার অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ছয়টার দিকে তিনি মারা যান।

এ নিয়ে চট্টগ্রাম নগর পুলিশের এক উপ-কমিশনারসহ (পুলিশ সুপার) মোট ছয়জন করোনাভাইরাস সংক্রমিত হয়ে মারা গেলেন।

দামপাড়া পুলিশ লাইনে জানাজা শেষে কনস্টেবল জহিরুলের লাশ কোভিড প্রটোকল মেনে লক্ষীপুর পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানান এডিসি মঈনুল।

১৯৯৬ সালে কনস্টবেল জহিরুল বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

উপাচার্যকে জোরপূর্বক পদত্যাগ করানোয় মামলা, মানববন্ধন

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য...

খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল

রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে। তবে খাদ...

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা: দুশ্চিন্তায় পদ্মাপাড়ের জেলেরা

রাজবাড়ীতে ৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে ২২ দিনের মা ইল...

শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি পেছাল

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহা...

ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে নিতে চায় বাংলাদেশ

ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা