সারাদেশ

এক আইড় মাছ ৪০ হাজার টাকা

নিজস্ব প্রতিনিধি, মুন্সিগঞ্জ : মুন্সীগঞ্জ জেলার মাওয়া ঘাট এলাকায় মাছের আড়ত থেকে ৩৭ বছর ধরে প্রতিদিন দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গসহ বিভিন্ন স্থান থেকে আসা বড় বড় রুই, কাতলা, আইড়, বোয়ালসহ বিভিন্ন প্রজাতির কোটি কোটি টাকার দেশীয় মাছ বিক্রি হয়। সকাল ৫টা থেকে ৭টা পর্যন্ত প্রতিদিন ২ ঘণ্টায় বিক্রি হয় ২-৩ কোটি টাকার মাছ।

শুক্রবার (২৫ ডিসেম্বর) মাওয়ায় বিভিন্ন প্রজাতির মাছের মধ্যে বিশেষ করে নজর কাড়ে আড়তের ব্যবসায়ী মো. মোকলেছুর রহমান শেখের স্টলের একটি মাছ। ২০ কেজি ওজনের বিশাল এক আইড় মাছ হাটে তুলেছিলেন মোকলেছুর, যার প্রাথমিক দাম হাঁকা হয় ২০ হাজার টাকা। পরবর্তীতে তা ৪০ হাজার টাকায় বিক্রি হয়।

বৃহস্পতিবার রাতে লৌহজং উপজেলার ডহরী গ্রামের মো. কামাল নামে এক জেলের জালে ধরা পড়ে ২০ কেজি ওজনের আইড় মাছটি। শুক্রবার সকাল ৬টায় মাছটি বিক্রির উদ্দেশ্যে তিনি মাওয়া ঘাটের মাছের আড়তে নিয়ে আসেন। আড়তে মাছটি প্রথমে বিক্রি হয় ৩৯ হাজার টাকা।

এ দামে মাছটি কেনেন মোকলেছুর। পরে ১ হাজার টাকা লাভে ঢাকার এক পাইকারের কাছে সেটি ৪০ হাজার টাকায় বিক্রি করে দেন। মোকলেছুর বলেন,‘এ সাইজের আইড় মাছ সচারাচর পদ্মায় মেলে না। দীর্ঘদিন ধরে আড়তে এ সাইজের মাছ আমরা দেখিনি।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

উপাচার্যকে জোরপূর্বক পদত্যাগ করানোয় মামলা, মানববন্ধন

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য...

খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল

রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে। তবে খাদ...

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা: দুশ্চিন্তায় পদ্মাপাড়ের জেলেরা

রাজবাড়ীতে ৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে ২২ দিনের মা ইল...

শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি পেছাল

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহা...

ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে নিতে চায় বাংলাদেশ

ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা