সারাদেশ

লক্ষ্মীপুরে নিউমোনিয়ায় যমজ দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, রায়পুর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের রায়পুরে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালে নয় মাসের দুই যমজ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে ও দুপুরে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।

আসরের নামাজের পর নিহত শিশুদের তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

নিহত দুই শিশু হাসাইন ও হোসাইন উপজেলার কেরোয়া ইউপির মোল্লারহাট দরগাখোলা এলাকার প্রবাসী তৌহিদের ছেলে।

শিশুদের স্বজনরা জানান, যমজ শিশুরা প্রায় সাত মাস আগে সিজারের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জন্মগ্রহণ করে। দুই দিন ধরে তারা নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর তাদের সরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। অবশেষে বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় দুইজনই মারা যায়।

রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জাকির হোসেন বলেন, দুই যমজ শিশুকে সঠিকভাবে চিকিৎসা দেয়া হয়েছে। অতিরিক্ত ঠাণ্ডায় তারা মারা গেছে। তাদের মাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

চিলমারীতে ইসলামীক ফাউন্ডেশন শিক্ষকদের মানববন্ধন

কুড়িগ্রামের চিলমারীতে ইসলামীক ফাউন্ডেশনের মউশিক শি...

সিরাজদীখানে শ্রমিক দলের কার্যালয়ে আগুন

মুন্সীগঞ্জের সিরাজদীখানে উপজেলা শ্রমিক দলের সাধারণ...

আ’লীগের সন্ত্রাস, নৈরাজ্যের বিরুদ্ধে মির্জানগর যুবদলের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরা...

সেঞ্চুরিয়নে চার ফাস্ট বোলার খেলানোর তাগিদ

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বোলিং একাদশ সাজানোর কৌশল নিয়ে তীব্র অসন্তোষ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা