সারাদেশ

সিলেটে ৬ ট্রাক কাঠ জব্দ, জরিমানা

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সড়ক দখলের কারণে ৬ ট্রাক কাঠ জব্দ করেছে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ভ্রাম্যমান আদালত। এছাড়াও অপর ৯ প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে মহানগরীর দক্ষিণ সুরমার পুরাতন রেল স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

দুটি পৃথক অভিযানে নেতৃত্ব দেন সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজন কুমার সিংহ ও নির্বাহী ম্যাজিট্রেট সুমন চন্দ্র দাশ। দক্ষিণ সুরমার ব্যস্ততম এলাকা পুরাতন রেল স্টেশন সড়কটি দীর্ঘদিন ধরে বেআইনিভাবে দখল করে কাঠ ব্যবসা চালিয়ে যাচ্ছিলো একটি মহল।

সিলেট সিটি কর্পোরেশন থেকে বারবার সড়কটি মুক্ত করতে সহযোগীতা চাইলেও কেউ তা পাত্তাই দিচ্ছিলেন না। এই প্রেক্ষাপটে অভিযান অনিবার্য হয়ে পড়ে।

এছাড়া সিটি কর্পোরেশনের অপর ভ্রাম্যমান আদালত নানা অনিয়মের অভিযোগে ঐ এলাকার ৯ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

চিলমারীতে ইসলামীক ফাউন্ডেশন শিক্ষকদের মানববন্ধন

কুড়িগ্রামের চিলমারীতে ইসলামীক ফাউন্ডেশনের মউশিক শি...

সিরাজদীখানে শ্রমিক দলের কার্যালয়ে আগুন

মুন্সীগঞ্জের সিরাজদীখানে উপজেলা শ্রমিক দলের সাধারণ...

আ’লীগের সন্ত্রাস, নৈরাজ্যের বিরুদ্ধে মির্জানগর যুবদলের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরা...

সেঞ্চুরিয়নে চার ফাস্ট বোলার খেলানোর তাগিদ

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বোলিং একাদশ সাজানোর কৌশল নিয়ে তীব্র অসন্তোষ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা