সারাদেশ

যাচাই-বাছাই থেকে অব্যাহতি চেয়ে ৬ মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জে লাল তালিকা থেকে বাদ পড়া ৬ মুক্তিযোদ্ধা নতুন যাচাই-বাছাই থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন করেছেন।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে সদর উপজেলার গোবরা ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধাদের পক্ষে মূল বক্তব্য উপস্থাপন করেন গোবরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুর রহমান চৌধুরী টুটুল।

সংবাদ সম্মেলনে বলা হয়, গোবরা ইউনিয়নে গত ২০০৩, ২০০৫ এবং ২০১৭ সালে ৩ দফা মুক্তিযেদ্ধা যাচাই-বাছাইয়ের পর থেকে ১৯ জন মুক্তিযোদ্ধা ১৫ বছর ধরে ভাতা পেয়ে আসছেন। নতুন করে তাদের যাচাই-বাছাইয়ের চিঠি দেওয়া হয়েছে। এদের মধ্যে ১১ জন বীর মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করেছেন। ৮ জন বীর মুক্তিযোদ্ধা বর্তমানে জীবিত রয়েছেন। এদের মধ্যে ২ জন পক্ষাঘাতে আক্রান্ত হয়ে মৃত্যুর পথযাত্রী। তারা তদ্বির করে মুক্তিযোদ্ধা হননি। এছাড়া আগের ৩টি যাচাই-বাছাইতে তারা সব প্রক্রিয়া সম্পন্ন করেছেন। এখন অধিকাংশ মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করেছেন। অনেকে রোগাক্রান্ত হয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন। তাই নতুন যাচাই-বাছাইয়ে শর্তমতে জীবিত ৩ জন সহযোদ্ধা নিয়ে যাচাই-বাছাই কমিটিতে হাজির হওয়া অত্যন্ত কঠিন ও কষ্টসাধ্য বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। তাই তারা যাচাই-বাছাই থেকে অব্যাহতি চেয়েছেন।

সান নিউজ/জিএমএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

ফিলিস্তিনের পক্ষে ব্রিটিশ গ্রিন পার্টি

মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের পক্ষে জো...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা