সারাদেশ

পদ্মার চরে পেঁয়াজের বাম্পার ফলনে খুশি চাষিরা

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরে। এতে ভাল দাম পেয়ে খুশি চাষিরা।

দুর্গম পদ্মার চরের চকরাজাপুর এলাকায় কুয়াশা ভেদ করে শীতের সকালে পেঁয়াজ তুলতে ব্যস্ত বেশ কিছু নারী-পুরুষ। কেউ পেঁয়াজ ওঠাচ্ছে, আবার কেউ ছাঁটাই-বাছাই করছে। গত বছর বন্যার পানি নামতে দেরি হওয়ায় দেরিতে রোপণ করতে হয়। তবে চলতি মৌসুমে বন্যার পানি আগে নেমে যাওয়ায় পেঁয়াজ আগাম রোপণ করা হয়েছে। চলতি মৌসুমে পেঁয়াজের বাজার মূল্য ভালো পেয়ে খুশি চাষিরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ছিল প্রায় ৩ হাজার হেক্টর। চাষ হয়েছে সাড়ে ৩ হাজার হেক্টর। এর মধ্যে অর্ধেকের বেশি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে উপজেলার দুর্গম পদ্মার চরাঞ্চলে। আগাম পেঁয়াজ চাষিরা ভালো ফলন ও বেশি দাম পাচ্ছেন। চরাঞ্চলের পেঁয়াজের গুণগতমান ভালো হওয়ায় বিভিন্ন এলাকা থেকে বাস ও ট্রাকযোগে পেঁয়াজ কিনতে আসেন ব্যবসায়ীরা।

পদ্মার চরের পেঁয়াজ চাষিরা জানান, পদ্মার পানি আগে নেমে যাওয়ায় চলতি মৌসুমে আগাম পেঁয়াজ চাষ করে ফলন ভালো হয়েছে। পাশাপাশি দামও ভালো পাওয়া যাচ্ছে। ভারত থেকে কোনো এলসি না আসায় এখন পর্যন্ত পেঁয়াজের বাজার সন্তোষজনক রয়েছে।

উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান জানান, এ বছর উপজেলায় সর্বত্রই কম-বেশি পেঁয়াজের চাষ হয়েছে। উপজেলার বেশি পেঁয়াজ উৎপন্ন হয় পদ্মার চরে। পেঁয়াজ চাষিদের সব সময় পরামর্শ দেয়া হয়।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

ফিলিস্তিনের পক্ষে ব্রিটিশ গ্রিন পার্টি

মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের পক্ষে জো...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা