সারাদেশ

ভোলায় মৎস্য ও প্রাণিসম্পদ সচিবের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি, ভোলা: ভোলায় জেলা উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহামুদ।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে ভোলার সার্কেট হাউজে এই সভার প্রধান অতিথি হিসাবে যোগ দেন তিনি। সভায় জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত মৎস্য ও প্রাণি সম্পদ বিভাগীয় কর্মকর্তাদের কাজে অগ্রগতি বাড়াতে পরামর্শ দেন সচিব রওনক মাহামুদ।

ভোলা জেলা প্রশাসন ও মৎস্য ও প্রাণি সম্পদ অধিদপ্তর ভোলা জেলা যৌথভাবে এই সভার আয়োজন করেন। সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাণি সম্পদ অধিদপ্তর এর মহাপরিচালক আবদুল জব্বার শিকদার,মৎস্য অধিদপ্তর এর মহাপরিচালক কাজী শামস আফরোজ,বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড.নাথু রাম সরকার।

এসময় তিনি জেলার বিভিন্ন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন সমস্যা ও সাফল্যের কথা শুনেন। তিনি বলেন, ভোলা একটি সম্ভাবনাময়ী জেলা। এই জেলায় মৎস ও প্রাণি সম্পদে ভরপুর। এই সম্পদকে কাজে লাগিয়ে দক্ষিণঅঞ্চলকে শস্য ও মৎস্য ভান্ডারে রুপান্তর করতে সকলকে নিরলস ভাবে কাজ করতে হবে।

সরকার এই জেলা মানুষের অর্থনৈতিক উন্নয়নের কথা চিন্তা করে দারিদ্র মানুষের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। সেই সব প্রকল্প গুলো মানুষের জন্য কল্যাণের জন্য হয় সেদিকে সচেষ্ট থাকতে হবে। প্রকল্পের কাজ বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। অনিয়ম পেলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সচিব আরও বলেন, কোনো কাজ অসম্পূর্ণভাবে করা যাবে না। অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা, একাগ্রতা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে হবে। সরকার মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সর্বোচ্চ বরাদ্ধ দিচ্ছে। তাই এই খাতে বিপ্লব সৃষ্টি করতে হবে। তার মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হবে। এ সুযোগকে আমাদের কাজে লাগানোর আহবান জানায়।

এছাড়াও ভোলার মহিষ এর সম্ভাবনাকে কাজে লাগিয়ে এখানে ৫০ একর জায়গার উপর মহিষ প্রজনন খামার স্থাপন করা হবে বলে জানান।
সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক তার সুপারিশ তুলে ধরে বলেন, ভোলাতে একটি মৎস্য ও প্রানী সম্পদ উন্নয়ন ব্যাংক গড়ে তোলার জন্য সুপারিশ করেন। পাশাপাশি ভোলায় মৎস সংরক্ষণ এর জন্য হিমাগার স্থাপন করা, জেলেদের জন্য ভিজিএফ পরিমাণ বৃদ্ধি করা, ঘাট শ্রমিকদের জন্য ভিজিএফ এর আওতায় আনা, মুজিব কেল্লা স্থাপন করা, ঘাস চাষের ব্যবস্থা করা, মিঠা পানির জন্য চরগুলোতে পুকুর খনন করা, মহিষ এর দুধ, মহিষের দই ব্যান্ডিং করা সহ মৎস প্রাণিসম্পদ করে কার্যক্রম আরও তরান্তিত হবে বলে আশা ব্যক্ত করেন।

সান নিউজ/আইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি’র রবীন্দ্রনাথ 

এবার রবীন্দ্র-জয়ন্তীতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক...

নাট্যজন আতাউর রহমান আর নেই

দশ দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার (১১ মে) দিবাগত রাতে মারা গেছেন নাট্যব্যক...

মুখস্থ বিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বের হতে হবে

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে কর্মস...

লেবাননে ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহ...

ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দোকান, বিপণিবিতান খো...

অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনীতি রক্ষা...

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি

‎ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের...

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামে...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজে বিস্ফোরণ,  দগ্ধ ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা