সারাদেশ

খুলনায় ১৩টি যুব সংগঠনের মাঝে চেক বিতরণ

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনা জেলার ১৩টি যুব সংগঠনের মাঝে প্রায় পাঁচ লাখ ৩০ হাজার টাকার যুব কল্যাণ তহবিলের চেক বিতরণ করা হয়।

বৃহস্পতিবার(২৪ ডিসেম্বর) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুবকল্যাণ তহবিল থেকে যুব সংগঠন সমূহকে ২০১৯-২০২০ অর্থবছরের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয় ।

এ সময় ঢাকা প্রান্ত থেকে ভার্চুয়ালে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।

এসময় প্রতিমন্ত্রী বলেন, যুব সমাজ দেশের অতি মূল্যবান সম্পদ। সরকার যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে দেশের যুব ও যুব মহিলাদের প্রশিক্ষণ দিয়ে তাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা নিয়েছে।

তিনি বলেন, করোনাকালে যুব ও যুব মহিলাদের প্রায় চার কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছে সরকার। ভবিষ্যতে যুব সংগঠনকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে।

এছাড়াও উন্নয়নের মূলধারায় যুবসমাজকে সম্পৃক্ত করতে সরকার দেশব্যাপী বিভিন্ন প্রকল্প বাস্তবায়নসহ বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে।

এ অনুষ্ঠানে ভার্চুয়ালে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ আখতার হোসেন। স্বাগত জানান যুব অধিদপ্তরের মহাপরিচালক আখতারুজ জামান খান কবির। প্রবন্ধ উপস্থাপন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (যুব) মোঃ আনোয়ারুল ইসলাম সরকার।

খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিয়াউর রহমান এবং খুলনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মতিয়ার রহমান বক্তৃতা করেন। খুলনা জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

উল্লেখ্য, ২০১৯-২০২০ অর্থবছরের ৬৪টি জেলার বৃহস্পতিবার সাতশত ৩৪টি যুব সংগঠনের মাঝে প্রায় তিন কোটি টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা