সারাদেশ

স্বর্ণের লোভেই একের পর এক প্রতিমা ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি, নবাবগঞ্জ : স্বর্ণের লোভেই ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের হরিষকুল গ্রামের তিনটি মন্দিরে প্রতিমা ভাঙচুর ও চুরির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামি সাগর চৌধুরী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে পুলিশের কাছে।

এছাড়া চুরি হওয়া স্বর্ণ কেনার অপরাধে প্রেমা রাজবংশী নামে আরেকজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ (দক্ষিণ) হুমায়ন কবির, দোহার সার্কেলের এএসপি জহিরুল ইসলাম, নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম এবং ডিবি ঢাকা দক্ষিণের তৎপরতায় আসামিদের দ্রুত গ্রেফতার করা সম্ভব হয়েছে বলে জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

ঢিবি ঢাকা দক্ষিণের ওসি (তদন্ত) আরাফাত হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিরা হলেন, নবাবগঞ্জ উপজেলার কাশিমপুর গ্রামের মোকলেছ চৌধুরীর ছেলে সাগর চৌধুরী (৩৯) এবং একই উপজেলার আলগীরচর গ্রামের কার্তিক রাজবংশীর ছেলে প্রেমা রাজবংশী (৩৫)। গ্রেফতারকৃত সাগর এর আগে হরিষকুল গ্রামেই বসবাস করতো।

ঘটনার কারণ সম্পর্কে আরাফাত হোসেন বলেন, মন্দিরে প্রতিমা থাকা স্বর্ণের লোভেই মূলত সাগর এ ঘটনা ঘটিয়েছে। তিনি আগে হরিষকুল গ্রামেই থাকতেন। সে সুবাদে সেখানকার সবকিছু জানতেন। গেলো রোববার পালপাড়ার রাধাগোবিন্দ মন্দির থেকে দুই আনা পরিমাণ স্বর্ণের চাঁদ (টিপ) খুলে নেয় প্রতিমার কপাল থেকে। খুলে নেয়ার সময় টান লেগে প্রতিমা ভেঙে যায়। সোনার ওই টিপ দুটি নবাবগঞ্জের বাগমারা বাজারের স্বর্ণকার প্রেমা রাজবংশীর কাছে বিক্রি করে সাগর। যে কারণে প্রেমাকে গ্রেফতার করা হয়। এরপর গত মঙ্গলবার ভোরে চুরির উদ্দেশে আবার একই ঘটনা ঘটায় সাগর। হরিষকুলের গোবিন্দ পালের বাড়ির কালি মন্দিরে গিয়ে সেখান থেকে প্রতিমার শরীরে থাকা একটি চাদর চুরি করে নিয়ে আসে। এরপরে পাশের আরেকটি বাড়ির শীতলা মন্দিরে যায় সে। সেখানে ওই প্রতিমার দুই হাতে থাকা শাঁখাগুলোকে স্বর্ণের মনে করে হাত ধরে টান দিয়ে দুটি হাত ভেঙে ফেলে। গ্রেফতারকৃত সাগর ও প্রেমা পুরো ঘটনা স্বীকার করেছে।

আরাফাত হোসেন জানান, মন্দির থেকে চুরি হওয়া চাদরটি ক্লু হিসেবে নিয়ে সাগরকে বৃহস্পতিবার সকালে কাশিমপুর থেকে গ্রেফতার করা হয়েছে এবং তার স্বীকারোক্তি অনুযায়ী স্বর্ণকার প্রেমাকে গ্রেফতার করা হয়েছে। তিনি জানান, মূলত স্বর্ণের লোভেই মন্দিরের পরপর এ ঘটনা ঘটায় সাগর। দুই বছর আগে হরিষকুল গ্রামে মন্দিরে ঘটে যাওয়া এমন ঘটনায় তাকে মারধরও করেছিল এলাকার মানুষ।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

ফিলিস্তিনের পক্ষে ব্রিটিশ গ্রিন পার্টি

মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের পক্ষে জো...

বেনজিরের সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

কিয়ারা-সিদ্ধার্থের ঘরে আবারও আসছে নতুন অতিথি

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার সংসারে ফের...

কাশবনে যেতে না পেরে আক্ষেপ পরীমনির

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনিকে সাম্প্রতিক সময়ে রুপালি পর্দায় খুব একটা দেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা