সংগৃহীত ছবি
সারাদেশ

এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাসাড়া এলাকায় ঢাকামুখি লেনে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) ভোর ৫টায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: ৮ ডিগ্রির ঘরে পঞ্চগড়ের তাপমাত্রা

নিহতরা হলো, আব্দুল্লাহ পরিবহনের বাসচালকের সহযোগী মো. জীবন (৪৪), তার বাড়ি শ্রীনগর উপজেলার কল্লিগাও গ্রামে। বাসযাত্রী মো. রায়হান (২৭), তিনি সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের দেবিপুরা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, কুয়াশার কারনে রাস্তা দেখতে না পেয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয় মিনি বাস। এই ঘটনার পরে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে ২ জনকে মৃত ঘোষণা করা হয়। এ দুর্ঘটনায় আহত ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

হাসাড়া হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাদের জিলানি বলেন, দুর্ঘটনায় বাসটির ছাদ উড়ে গেছে। এই ঘটনায় কাভার্ডভ্যানটি আমরা জব্দ করেছি তবে এর চালক পালিয়ে গেছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা