সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রেনের ধাক্কায় নিহত ১

জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার পৌর এলাকার মহাডাঙ্গা এলাকায় ট্রেনের ধাক্কায় ইব্রাহিম খলিলুল্লাহ (২৮) নামে মানসিক ভারসাম্যহীন ১ যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: চলতি মাসেই শৈত্যপ্রবাহের আভাস

নিহত যুবক, জামালপুর জেলার মাদারগঞ্জ থানার জাংগারিয়া গ্রামের মৃত আমির উদ্দিন মন্ডলের ছেলে।

রেলওয়ে পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক ভারসাম্যহীন যুবক সম্ভবত ট্রেন থেকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন। এরপর ১ রিকশাওয়ালা তাকে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসেন। এর পরে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে রাজশাহী নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান।

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ের স্টেশন মাস্টার মীম ওবাইদুল্লাহ জানান, রেল লাইনের পাশে ১ যুবককে পড়ে থাকা ও হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়েছে এমন খবর শুনেছি। আমি এই বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।

আরও পড়ুন: ৮ ডিগ্রির ঘরে পঞ্চগড়ের তাপমাত্র

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে পুলিশের এসআই মো. রফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকেলে মহাডাঙ্গা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। এই ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

ডৌয়াতলায় নসিমনের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে ইট-ব...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

ভারত থেকে বিতাড়নের মুখে মুসলিমরা!

ভারতের নির্বাচনী ব্যবস্থায় সম্প্রতি যে বিশাল আকারের ভোটার তালিকা নিবিড় সংশো...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা