সারাদেশ

ঝালকাঠিতে কাস্টমস কর্মকর্তার ছাদ থেকে নারীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : ঝালকাঠি সদর পুলিশ ফাঁড়ির সামনের ভবনের ছাদ থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর লাশটি ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ওই নারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয় ব্যবসায়ী নুর হোসেন জানান, বেলা সাড়ে ১১টার দিকে ছাদে তাল পড়ার মতো শব্দ আসে। ওই ভবনের নিচে কর্মরত শ্রমিকরাও শব্দটি শুনতে পান। পরে ছাদে গিয়ে মধ্যবয়সী এক নারীর লাশ দেখতে পান তারা। লাশটি উপুড় হয়ে পড়ে ছিল। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, চট্টগ্রামে কাস্টমসে কর্মরত আব্দুল জলিল তালুকদারের ভবনের ছাদে কিছু পড়ার শব্দ শোনা যায়। পরে ভবনের নিচে কর্মরত শ্রমিকরা ওপরে গিয়ে দেখেন, এক নারীর লাশ পড়ে আছে।

ধারণা করা হচ্ছে, ওই নারীকে হত্যা করে পশ্চিম পাশের ভবনের ছাদ থেকে আব্দুল জলিল তালুকদারের ভবনের ছাদে ফেলে দেয়া হয়েছে। পরে মৃতদেহ টেনে ছাদের মধ্যবর্তী স্থানে সরিয়ে রাখা হয়েছে। লাশের উভয় পায়ের গোড়ালি ফাটা এবং তা থেকে রক্তপাত হয়নি।

পশ্চিম পাশের ভবনের ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বোরকা এবং একটি পার্স ব্যাগ উদ্ধার করা হয়েছে। সেই ব্যাগে রাখা জাতীয় পরিচয়পত্রের নতুন ফটোকপি পাওয়া গেছে। সেখানে ওই নারীর পরিচয়পত্র কি-না তা নিশ্চিত হতে না পারলেও এক নারীর পচিয়পত্র রয়েছে। যাতে লেখা রয়েছে-সদর উপজেলার দক্ষিণ পিপলিতা গ্রামের জালাল আহমেদের মেয়ে শাহানাজ আক্তার। জন্ম তারিখ ১৯৭৭ সালের ১ ফেব্রুয়ারি।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান জানান, ঝালকাঠি সদর পুলিশ ফাঁড়ির সামনে থেকে এক মধ্যবয়সী নারীর লাশ উদ্ধার করা হয়েছে। নারীর মৃত্যুটি রহস্যজনক বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা