সারাদেশ

নেত্রকোনায় ১১টি দোকান আগুনে পুড়ে ছাঁই

জেলা প্রতিনিধি, নেত্রকোনা . নেত্রকোনা জেলা সদরের হাটখলা বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ১১টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। আগুনে কাপড়ের দোকান, মনোহারি দোকান ও কয়েকটি গুদাম পুড়ে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হাটখলা বাজারের একটি দোকানের বৈদ্যুতিক শর্টশার্কিট থেকে আগুনের সুত্রপাত। পরে স্থানীয়রা নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। এরমধ্যেই অনেক দোকান পুড়ে গেছে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জালাল মিয়া, লাল মিয়া, শফিকুল ইসলাম ও আজিত মিয়া বলেন, কীভাবে আগুন লেগেছে জানি না। তবে মুহূর্তেই সব শেষ হয়ে গেছে। এখন কীভাবে চলব ভেবে পাচ্ছি না। ঘটনার পর নেত্রকোনা সদরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদুল আহমেদ ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদ জানান, ঘটনা কীভাবে ঘটেছে তা তদন্ত করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা