সারাদেশ

এক বোনের আত্মহত্যার খবরে অন্য বোনের আত্মহত্যা 

কুষ্টিয়া প্রতিনিধি : এক ঘণ্টা ব্যবধানে কুষ্টিয়ার দৌলতপুর থেকে দুই বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা দু’জন সম্পর্কে চাচাতো বোন।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১২টা থেকে ১টার মধ্যে উপজেলার আড়িয়া ইউনিয়নের কামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই এলাকার মুনতাজ আলীর মেয়ে রুমা খাতুন (২৫) এবং তার চাচাতো বোন মোয়াজ্জেম হোসেনের মেয়ে মুক্তা খাতুন (১৬)।

আড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাঈদ আন্সারী বিপ্লব জানান, মুক্তা গত চার মাস আগের একটি ধর্ষণ মামলায় সহযোগী অভিযোগে আসামি ছিল। তারপর থেকেই সে তার চাচাতো বোন রুমার স্বামীর বাড়িতে পলাতক ছিল। কয়দিন আগেই সে বাড়িতে আসে। শুক্রবার দুপুর ১২টার দিকে মুক্তার ঘরে ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। এর মধ্যে মুক্তার মৃত্যুর খবর শুনে রুমাও নিজ ঘরের আত্মহত্যা করেন।

তিনি জানান, মুক্তা ধর্ষণ মামলার আসামি হওয়ার কারণে মানসিকভাবে ভেঙে পড়ে এমনটা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বলেন ঘটনাটি আত্মহত্যা না হত্যা তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদনে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ ! 

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে নতুন পদক্ষেপের পরিকল্পনা করছে সর...

ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস ও ঐতিহ্যের ধারক-বাহক: রাষ্ট্রপতি 

ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের ধারক এবং বাহক। উপমহাদে...

হলি আর্টিজান হামলার এক দশক

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে সংঘটিত ভয়াবহ সন্ত্রাসী হামলার আজ ১০ ব...

ভারতের রাজস্থানে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৭, আহত ২২

ভারতের রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত এবং আরও ২২ জন আহত হয...

বিচারক-আইনজীবীদের পোশাকবিধিতে নির্দেশনা 

দেশের সব অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে বিচারক ও আইনজীবীদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা