সারাদেশ

স্ত্রীর স্বীকৃতি চেয়ে প্রবাসী নারীর মামলা 

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : স্ত্রীর স্বীকৃতি চেয়ে এবং টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নারীর (৩২) করা মামলায় মহরম আলী (৩০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের তাড়াশে। বিয়ের প্রলোভনের শারীরিক সম্পর্ক স্থাপন, কালেমা পড়ে বিয়ে করলেও স্ত্রী হিসেবে স্বীকার না করা এবং অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ঐ নারী। অভিযুক্ত মহরম আলী উপজেলার নওগাঁ ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

মামলা সূত্রে জানা যায়, মহরম আলী ওই নারীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারিরিক সর্ম্পক গড়ে তোলেন। এক পর্যায়ে কালেমা পড়ে তাকে বিয়েও করেন। এরপর ওই নারী বিদেশে চলে যান। দীর্ঘদিন বিদেশে থেকে রোজগারের টাকা মহরম আলীকে পাঠায় দেশে ফেরার পর মহরম আলীর কাছে স্ত্রীর স্বীকৃতি চাইলে ও পাঠানো টাকার হিসাব চাইলে তাকে ব্যাপক মারধর করেন তিনি। এ ঘটনায় ওই নারী ১৯ অক্টোবর সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।

এদিকে এ ঘটনার পর কয়েকদিন ধরে দু’জনের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে পুরো উপজেলা জুড়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। নওগাঁ ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহরম আলী বলেন, রাজনৈতিক প্রতিহিংসাবশত আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। ওই নারী সঙ্গে কোন সম্পর্ক নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি এডিট করে ছড়ানো হয়েছে।

নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী খন্দকার বলেন, আমাদের জানা মতে ওই নারী স্ত্রী হিসেবে স্বীকৃতি চেয়ে আদালতে মামলা করেছেন। তাহলে তাদের মধ্যে যে ছবি ভাইরাল হয়েছে এতে মনে করার কিছু নেই। এসব বিষয় আদালতে প্রমাণ হবে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা