সারাদেশ

রাজাপুরের বিষখালী নদীতে ৬ মৌসুমি জেলের জেল-জরিমানা

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে ইলিশ মাছ আহরন নিষিদ্ধ সময়ে সরকারের নিধেষ অমান্য করে বিষখালী নদীতে মাছ ধরার অপরাধে ৬ মৌসুমি জেলের জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকালে উপজেলার নাপিতের হাট ও বাদুলতলা সংলগ্ন বিষখালী নদীতে অভিযান চালিয়ে এ দন্ডপ্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলো উপজেলার পশ্চিম বাদুরতলা গ্রামের মো. কাওসার হাওলাদার (৩৬), পুকুরিজানা গ্রামের মো. রাসেল শরীফ (২০), পার্শ্ববর্তী ঝালকাঠি সদর উপজেলার দেইরি গ্রামের মো. ফোরকান মাঝি (২৬), মো. খোকন ফরাজী (৩২), মো. আনিছ হাওলাদার (৪৮), মো. কাইয়ুম (৩৮)।

রাজাপুর উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ইলিশ প্রজনন মৌসুমে সরকারি নিশেধাজ্ঞা অমান্য করে নাপিতের হাট ও বাদুলতলা সংলগ্ন বিষখালী নদীতে মা ইলিশ শিকারের সময় তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের কাছ থেকে ২ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে ফোরকান, খোকন, আনিছ ও কাওসারকে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড এবং রাসেল ও কাইয়ুমকে ১৫ হাজার টাকা জমিরানা করে ভ্রাম্যমাণ আদালত।

রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ সোহাগ হাওলাদার বলেন, নিশেধাজ্ঞা অমান্য করে বিষখালী নদীতে মা ইলিশ শিকারের অপরাধে ৬ দন্ডপ্রদান করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/আরকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা