সারাদেশ

উত্তাল মেঘনা, ভোলার সকল রুটে নৌযান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিনিধি, ভোলা : বৈরী আবহাওয়ার কারনে ভোলার সকল রুটে লঞ্চ ও ফেরী চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিটিএ। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল থেকে পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত এসব রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ থাকবে। এতে ভোলা থেকে কোন লঞ্চ, বরিশাল, পটুয়াখালী, লক্ষীপুর, আলেকজেন্ডার ও মনপুরার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। একই সাথে ভোলা থেকে বরিশাল ও লক্ষীপুরের ফেরী ছেড়ে যায়নি। এতে ভোলার সাথে দেশের দক্ষিন-পূর্ব পশ্চিমাঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘাটেই নোঙ্গর করে রাখা হয়েছে নৌ যানগুলো।

ভোলা বিআইডব্লিউটিএ অতিরিক্ত পরিচালক মোঃ কামরুজ্জামান জানান, বৈরী আবহাওয়া ও নৌ বন্ধরে ৩ নাম্বার সংকেত থাকায় ভোলা-লক্ষীপুর ও ভোলা-বরিশাল রুটে ফেরী চলা বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে, ভোলা-লক্ষীপুর, ভোলা- বরিশাল, লালমোহন কালাইয়া, দৌলতখান-আলেকজেন্ডার ও তজুমদ্দিন মনপুরা রুটে নৌযান চলাচল বন্ধ করা হয়েছে। পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত ওইসব রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

এদিকে সকাল থেকেই পুরো জেলায় ভারী বর্ষন হচ্ছে। একই সাথে উত্তাল রয়েছে নদী। নিম্নচাপের কারনে সমুদ্র বন্ধরে ৪ নাম্বার ও নদী বন্ধরে ৩ নাম্বার সংকেত জারী করা হয়েছে।

সান নিউজ/আইআর/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা