সারাদেশ

কিবরিয়া-সুরঞ্জিতের সমাবেশে হামলা, সিলেটের দ্রুতবিচার ট্রাইব্যুনালে চার্জগঠন

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকান্ডের বিস্ফোরক ও সুনামগঞ্জের দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্তের সমাবেশে বোমা হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক মামলার পৃথক চার্জ গঠন করা হয়েছে।

সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে কিবরিয়া হত্যামামলায় চার্জ গঠন করা হলেও এ ঘটনার হত্যা মামলায় সাক্ষিগ্রহণ করা হয়নি। দুটি মামলার চার্জ গঠনের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কারান্তরিণ আসামীদের আদালতে নিয়ে আসা হয়। তাদের মধ্যে ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এছাড়াও হাজিরা দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জের সাবেক মেয়র জিকে গৌছ।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী। আলোচিত মামলাগুলোর পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।

তিনি জানান, সুরঞ্জিত সেনগুপ্তের সমাবেশে বোমা হামলায় হতাহতের ঘটনায় আসামি ১০ জন। কিবরিয়া হত্যা মামলার আসামি ২৮ জন। এসব মামলায় মেয়র আরিফ, হবিগঞ্জের সাবেক মেয়র গৌছ ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আসামি হিসেবে আছেন।

শাহ এএমএস কিবরিয়া নিহতের ঘটনায় ২টি মামলার মধ্যে বিস্ফোরক মামলায় চার্জ গঠন হলেও হত্যা মামলার সাক্ষী উপস্থিত না থাকায় চার্জ গঠন করা হয়নি।

সান নিউজ/এক/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা