সারাদেশ

স্বামীর লাশ নিয়ে ফেরার স্ত্রী নিজেই লাশ হলেন

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া স্বামীর লাশ ঢাকা থেকে বাড়িতে নেয়ার পথে মৃত্যু হয়েছে স্ত্রীর। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্সেই স্ত্রী পেয়ারা বেগম (৪২) মারা যান। মারা যাওয়া দম্পতির বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার দাড়িয়াপুর মাজারপাড় গ্রামে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, তিনদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে স্বামী মো. নেওয়াজ মিয়াকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তার মৃত্যু হয়।

স্বামীর লাশ অ্যাম্বুলেন্সে করে বাড়িতে নিয়ে আসার পথে উপজেলার তক্তারচালা এলাকায় স্ত্রী পেয়ারা বেগম অচেতন হয়ে পড়েন। স্বজনরা ওই অ্যাম্বুলেন্সে করেই তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দাড়িয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম সাইফুল ইসলাম শামীম এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সাত ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটি খুবই মর্মান্তিক।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা