সারাদেশ

ভারতে পাচার হওয়া ৩ কিশোর-কিশোরী দেশে ফিরলো

নিজস্ব প্রতিনিধি, যশোর : ভালো কাজের প্রলোভনে বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া বাংলাদেশি দুই কিশোরী ও এক কিশোরকে পাঁচ বছর পর দেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৫টার সময় ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের সদস্যদের হাতে তুলে দেয়।

ফেরত আসা কিশোরী-কিশোররা হল- মুন্সিগঞ্জের দেওপাড়া বড়বাড়ি গ্রামের শিউলি আক্তার (১৬), যশোরের তেরখাদা উপজেলার বারাসাত গ্রামের আল আমিন বিশ্বাস (১৭), নড়াইলের মালিয়াট গ্রামের জুতি রায় (১৬)।

বিজিবি জানায়, ফেরত আসা বাংলাদেশি কিশোর-কিশোরীদের কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে পোর্টথানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। সেখান থেকে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি নামে একটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করবে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য।

জানা যায়, সংসারে অভাব অনটনের কারণে ৫ বছর আগে এরা ভালো কাজের আশায় দালালের খপ্পড়ে পড়ে সীমান্ত পথে ভারতে যায়। এসময় অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে। পরে সেখানকার একটি এনজিও সংস্থা তাদের জেল থেকে ছাড়িয়ে কলকাতার হাবড়ার একটি শেল্টার হোমে রাখে। পরবর্তীতে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে স্বদেশ প্রত্যাবাসন আইনে তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হয়।

বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির যশোর শাখার প্রগাম অফিসার রেখা বিশ্বাস বাংলানিউজকে জানান, পাচারের শিকার কিশোর-কিশোরীদের পরিবার যদি পাচারকারীদের সনাক্ত করে মামলা করতে চাই তাহলে তাদের আইনি সহয়তা করবেন বলেও জানান তিনি।

বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা