সারাদেশ

গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ মামলায় যুবলীগ নেতা রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর চাটখিলে ঘরে ঢুকে গৃহবধূকে (২৯) ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবলীগ নেতা মজিবুর রহমান শরীফের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে শরীফকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে দুই মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট্র মোহাম্মদ সাঈদীন নাহী ধর্ষণ মামলায় তিনদিন এবং অস্ত্র মামলায় একদিনসহ মোট চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। মজিবুর রহমান শরীফ উপজেলার নোয়াখলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ওয়াতির বাড়ির রফিকুল ইসলাম খোকনের ছেলে এবং নোয়াখলা ইউনিয়ন যুবলীগের সভাপতি।

চাটখিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, ওই প্রবাসীর স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেফতার শরীফকে থানায় ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি তার কাছে অস্ত্র আছে বলে স্বীকার করলে রাতে তাকে নিয়ে তার বাড়ি ও অফিসসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

অভিযানে শরীফের বসতঘর থেকে একটি ইতালিয়ান পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি মোবাইল, অফিস থেকে একটি বিয়ারের খালি ক্যান, এক বক্স কনডম, তিনটি মোবাইল ও গ্রিল ওয়ার্কসপ থেকে একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইলগুলো ও ল্যাপটপ চেক করা হচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলা করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার (২১ অক্টোবর) ভোর ৫টার দিকে ওই গৃহবধূ তার নিজ ঘরে ঘুমিয়েছিলেন। শরীফ কৌশলে তার ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। পরে ওই গৃহবধূর বিবস্ত্র ছবি ও ভিডিও ধারণ করে চলে যান। অভিযুক্ত শরীফ ওই গৃহবধূর দূর সম্পর্কের ভাসুরের ছেলে। পরে এ ঘটনায় ওই গৃহবধূ নারী ও শিশু নির্যাতন দমন আইনে চাটখিল থানায় মামলা করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ শরীফকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের ইয়াছিন বাজার থেকে গ্রেফতার করে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা