সারাদেশ

বিএনপির চেইন অব কমান্ড বলতে কিছু নেই : জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক, লালমনিরহাট : জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, “বিএনপির দলীয় চেইন অব কমান্ড বলতে কিছু নেই। তারেক সাজাপ্রাপ্ত আসামী। তার দেশে আসা অনিশ্চিত।”

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা জাতীয় পার্টি আয়োজিত যোগদান ও মতবিনিময় সভায় গোলাম মোহাম্মদ কাদের এসব কথা বলেন।

বিএনপি ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমালোচনা করে জাপা চেয়ারম্যান বলেন, “বিএনপি এখন নেতৃত্ব শূন্য। তাদের নেতা বেগম খালেদা জিয়া সরকারের সঙ্গে আপস করে জামিনে অথচ রাজনীতি করতে পারছেন না। তিনি নাকি আপসহীন নেত্রী।”

জিএম কাদের বলেন, “এখন দেশের মানুষ জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে তাছাড়া বিকল্প কোনও দল নেই। আমরা জাতীয় পার্টিকে শক্তিশালী করে প্রয়াত রাষ্ট্রপতি ও দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের কর্মসূচি বাস্তবায়নে এগিয়ে যাবো।”

লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সেকেন্দার আলীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব মোস্তফা সেলিম বেঙ্গল, জেলা জাপা সদস্য সচিব সেকেন্দার আলী, জাতীয় পার্টির নেতা এসএম ওয়াহিদুজ্জামান সেনা প্রমুখ।

প্রসঙ্গত, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের ৪ দিনের সফরের দ্বিতীয় দিন লালমনিরহাট পৌরসভা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করবেন। শুক্রবারও লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে শনিবার ঢাকায় আসবেন বলে জানান তার ব্যক্তিগত কর্মকর্তা এডভোকেট আবু তৈয়ব।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা