ছবি: সংগৃহীত
রাজনীতি

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় মাদারীপুরে ৩ জনকে বিএনপি থেকে বহিষ্কার

এস. আর. শফিক স্বপন, মাদারীপুর

মাদারীপুরের দুইটি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তিন প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

বহিষ্কৃতরা হলেন— মাদারীপুর-১ (শিবচর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও শিবচর উপজেলা বিএনপির সদস্য কামাল জামান মোল্লা। তিনি প্রথমে বিএনপির মনোনয়ন পেলেও নানা বিতর্কের কারণে তার প্রার্থিতা পরিবর্তন করা হয়। একই আসনের আরেক স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ২০১৮ সালে বিএনপির প্রার্থী সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু। এছাড়া মাদারীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২০১৮ সালে বিএনপির প্রার্থী মিল্টন বৈদ্য।

কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বহিষ্কার আদেশসংবলিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে মোট ৫৭ জন বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে ওই নেতাদের দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতাদের তালিকায় মাদারীপুরের দুইটি আসনের তিন জনের নাম রয়েছে।

জানা গেছে, ২০১৮ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনে সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু এবং মাদারীপুর-২ আসনে মিল্টন বৈদ্য বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী পরিবর্তন করে স্থানীয় নেতাদের গুরুত্ব দেওয়া হয়। তবে মাদারীপুর-১ আসনে প্রথমে শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল জামান মোল্লাকে দলীয় মনোনয়ন দেয় বিএনপি। এ নিয়ে পরবর্তীতে বিতর্ক সৃষ্টি হওয়ায় তার মনোনয়ন স্থগিত করে শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরা আক্তারকে মনোনয়ন দেওয়া হয়।

এদিকে মাদারীপুর-২ আসনে মনোনয়ন পেয়ে ভোটের লড়াইয়ে নেমেছেন জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়া। অপরদিকে, মাদারীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করছেন কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিছুর রহমান খোকন তালুকদার।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা