সারাদেশ

ঢাকা-মানিকগঞ্জ সড়কে দুর্ঘটনা, নিহত ৩

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ঋষিপাড়া বকচর এলাকায় ঢাকামুখী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ ৩ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ২০ বাসযাত্রী।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- বাসচালক হৃদয় হোসেন (২৮), বাসের যাত্রী আনোয়ারা বেগম (৬৫) এবং পথচারী নিখিল সরকার (২৫)।

বিষয়টি নিশ্চিত করে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবুল কালাম বলেন, দুপুরে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই চালকসহ তিনজন মারা যায়। একই দুর্ঘটনায় আহত হয় আরও ২০ বাসযাত্রী।

আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

ওমানে গাড়ির ভেতর চট্টগ্রামের চার ভাইয়ের রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভা...

সিভিল এভিয়েশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ব...

সৌদি পৌঁছেছেন ৫৫,২৯৮ জন বাংলাদেশি হজযাত্রী, ১৪ মৃত্যু

চলতি মৌসুমে বাংলাদেশ থেকে হজ পালনের উদ্দেশে বুধবার...

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে মো. খাদেমুল (২৫)...

কঙ্গোয় ইবোলার প্রাদুর্ভাবে ৬৫ জনের মৃত্যু

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বা...

ছেঁড়া পলিথিনের নিচে কাটছে ৮ বছর!

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোট বাইসদিয়া ইউনিয...

বিসিবি জেলা প্রতিনিধি মনোনয়ন নিয়ে মুন্সীগঞ্জে তোলপাড়

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জেলা প্রতিনিধি ম...

হামে শিশুমৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে মানববন্ধন, ১০ দফা দাবি

হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্...

শাহ আলীর মাজারে হামলা, অভিযোগ অস্বীকার জামায়াতের

রাজধানীর মিরপুরের শাহ আলী মাজারে মধ্যরাতে হামলা চা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা