সারাদেশ

কেশবপুরে ১১ দলীয় ঐক্যের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  

যশোর, কেশবপুরঃ

রাজীব চৌধুরী, কেশবপুরঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে ১১ দলীয় ঐক্যের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮শে জানুয়ারি ২০২৬ খ্রিঃ) বিকেলে কেশবপুর উপজেলার ১নং ত্রিমোহিনী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে উক্ত জনসভা অনুষ্ঠিত হয়।ত্রিমোহিনী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আশরাফুল আলমের সভাপতিত্বে ও ত্রিমোহিনী ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি আবু সাইদ মোঃ ফারুক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে ১১ দলীয় ঐক্যের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোক্তার আলী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে জনসভায় উপস্থিত সকল নেতাকর্মী এবং সাধারণ জনতাকে ধন্যবাদ জানানোর পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেবার আহবান জানান।জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার কর্মপরিষদের সদস্য মাওলানা মোঃ আব্দুস সামাদ,এন সি পি কেশবপুর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মোঃ সম্রাট হোসেন, পেশাজীবি বিভাগ কেশবপুর উপজেলা শাখার সভাপতি এ্যাড ওজিয়ার রহমান,উপজেলা কর্ম পরিষদের সদস্য আলফাজুর রহমান,জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার সমাজ কল্যাণ ও প্রচার সম্পাদক কৃষিবিদ প্রভাষক তাজামুল ইসলাম, কেশবপুর উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আব্দুল খালেক প্রমুখ।এ সময় অত্র ইউনিয়ন জামায়াতে ইসলামী ও উপজেলা জামায়াতে ইসলামী ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু, প্রস্তুতিতে ইসি

বাংলাদেশে বহুল প্রতীক্ষিত স্থানীয় সরকার নির্বাচন আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা