সারাদেশ

রাঙ্গাবালীতে স্পিডবোটডুবি, পুলিশসহ নিখোঁজ ৫

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী : পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার কোরালিয়া থেকে পানপট্টির উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী স্পিডবোটডুবির ঘটনায় পুলিশসহ ৫ জন নিখোঁজ রছেছে। এঘটনায় চালকসহ ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যার দিকে আগুনমুখা নদীর মাখে বরাবর এই ঘটনা ঘটে। উদ্দার তৎপরতায় অংশ নিতে পটুয়াখালী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে আসছে।

নিখোঁজ যাত্রীরা হলেন, রাঙ্গাবালী থানার কর্মরত পুলিশ কনস্টেবল মো. মহিবুল্লাহ (৪৫),কৃষি ব্যাংক রাঙ্গাবালীর বাহেরচর শাখার পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান (৩৫), একটি এনজিওর খালগোড়া শাখার ঋণ প্রদানকারী কর্মকর্তা হুমায়ুন কবির হোসেন (২৮), শ্রমিক হাসান (৩৫) ও ইমরান (৩৪)।

অতিরিক্ত পুলিশ সুপার (কলাপাড়া ও রাঙ্গাবালী সার্কেল) মোহাম্মদ আলী জানান, রাঙ্গাবালী থানায় কর্মরত একজন পুলিশ সদস্য আজকে ছুটি নিয়ে তার গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল এবং ওই বোটে তাকে অনেকে দেখতে পেয়েছেন। ঘটনার পর থেকে তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। এখন সে নিখোঁজ কিনা সেটা নিশ্চিত হতে পারছি না।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা